টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ মরদেহগুলো হস্তান্তর করে। নিহতদের মধ্যে নওগাঁর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং রাজশাহী, কুষ্টিয়া ও নাটোরে একজন করে রয়েছেন। নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২), পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০), একই এলাকার রশিদের ছেলে মাইনুল (২৮), রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), একই এলাকার সুলতানের ছেলে তারেক (২০), হোসেনপুর এলাকার জাফরের ছেলে মাইনুল (৩৫), রামগ্রা এলাকার সুজন (৩৫), রাজশাহীর তানোর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), একই জেলার সদর উপজেলার মামুন (৪৫), কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হবিবুর প্রামাণিকের ছেলে হাসান আলী এবং নাটোরের ইব্রাহিমের ছেলে মোহাম্মদ আলম মোল্লা। আরও পড়ুন: টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ মরদেহগুলো হস্তান্তর করে।

নিহতদের মধ্যে নওগাঁর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুজন এবং রাজশাহী, কুষ্টিয়া ও নাটোরে একজন করে রয়েছেন।

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২), পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০), একই এলাকার রশিদের ছেলে মাইনুল (২৮), রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০), একই এলাকার সুলতানের ছেলে তারেক (২০), হোসেনপুর এলাকার জাফরের ছেলে মাইনুল (৩৫), রামগ্রা এলাকার সুজন (৩৫), রাজশাহীর তানোর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), একই জেলার সদর উপজেলার মামুন (৪৫), কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হবিবুর প্রামাণিকের ছেলে হাসান আলী এবং নাটোরের ইব্রাহিমের ছেলে মোহাম্মদ আলম মোল্লা।

আরও পড়ুন: টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

এর আগে ভোরের দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। আহত হন আটজন। তারা চুল ও ভাঙারি মোবাইল ফেরি করে বিক্রি করতেন।

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

এ বিষয়ে যমুনা সেতুর পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জাগো নিউজকে বলেন, ‌‘নিহত ১৫ জনের পরিচয় পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পলাতক। একই সঙ্গে মামলার প্রস্ততি চলছে।’

আব্দুল্লাহ আল নোমান/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow