টাঙ্গাইলে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক হলেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে মো. মজনু মিয়া। পুলিশ জানায়, উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পিকআপে আটকে থাকা চালক ও দুই যাত্রীকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালককে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও পড়ুন যৌনকর্মীর ঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ঘাটাইল থানার এসআই এলাহী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আব্দুল্লাহ আল নো

টাঙ্গাইলে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইলে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক হলেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে মো. মজনু মিয়া।

পুলিশ জানায়, উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পিকআপে আটকে থাকা চালক ও দুই যাত্রীকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালককে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাটাইল থানার এসআই এলাহী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow