টাঙ্গাইলে বেশি দামে ভোজ্যতেল বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি ও অবৈধভাবে পণ্য মোড়কজাত করে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে জরিমানা করে। শনিবার (১১ এপ্রিল) টাঙ্গাইল সদর উপজেলার ডিস্ট্রিক্ট গেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, ৫ লিটারের ভোজ্য তেলের নির্ধারিত মূল্য ৯৫৫ টাকার পরিবর্তী ৯৭০ টাকা বিক্রি করা করছিলো একটি ব্যবসা প্রতিষ্ঠান। পরে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অবৈধ প্রক্রিয়ায় পণ্য মোড়কজাত করে নিজেদের নামে পণ্য বিক্রি করে আসছিলো। পরবর্তীতে এ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্যতেলের দাম বাড়িয়ে দিচ্ছেন, যা ভোক্তাদের জন্য ভোগান্তির কারণ হচ্ছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এসময়

টাঙ্গাইলে বেশি দামে ভোজ্যতেল বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি ও অবৈধভাবে পণ্য মোড়কজাত করে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে জরিমানা করে।

শনিবার (১১ এপ্রিল) টাঙ্গাইল সদর উপজেলার ডিস্ট্রিক্ট গেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ৫ লিটারের ভোজ্য তেলের নির্ধারিত মূল্য ৯৫৫ টাকার পরিবর্তী ৯৭০ টাকা বিক্রি করা করছিলো একটি ব্যবসা প্রতিষ্ঠান। পরে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অবৈধ প্রক্রিয়ায় পণ্য মোড়কজাত করে নিজেদের নামে পণ্য বিক্রি করে আসছিলো। পরবর্তীতে এ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্যতেলের দাম বাড়িয়ে দিচ্ছেন, যা ভোক্তাদের জন্য ভোগান্তির কারণ হচ্ছে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত জনসাধারণকে নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয় এবং কোনো অনিয়ম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়। অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow