টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে পৌর শহরের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শহরের ছোটকালিবাড়ি এলাকার স্বাধীন ও ফাহিম। এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, রাতে শহর থেকে মােটরসাইকেল নিয়ে দুই যুবক বাড়ি ফিরছিলেন। এসময় তারা শহরের বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এমএএএন/এমআইএইচএস

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে পৌর শহরের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শহরের ছোটকালিবাড়ি এলাকার স্বাধীন ও ফাহিম।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, রাতে শহর থেকে মােটরসাইকেল নিয়ে দুই যুবক বাড়ি ফিরছিলেন। এসময় তারা শহরের বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়।

এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

এমএএএন/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow