টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২ জনের মৃত্যু হলো। নিহত শিশু টাঙ্গাইল সদর উপজেলার ধোলোটিয়া গ্রামের সাদ্দামের ছেলে সাফার বয়স এক বছর এক মাস। হাসপাতাল সূত্র জানা যায়, গত ২২ মার্চ সাফা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। পরে শুক্রবার ভোরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮ জন শিশু ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্র জানায়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে টাঙ্গাইলে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। এদের বয়স আড়াই মাস থেকে ১২ মাস পর্যন্ত। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, ভোরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও হামের চিকিৎসা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আব্দুল্লাহ আল নোমান/এমএন/এএসএম

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২ জনের মৃত্যু হলো। নিহত শিশু টাঙ্গাইল সদর উপজেলার ধোলোটিয়া গ্রামের সাদ্দামের ছেলে সাফার বয়স এক বছর এক মাস।

হাসপাতাল সূত্র জানা যায়, গত ২২ মার্চ সাফা হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়। পরে শুক্রবার ভোরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল পর্যন্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮ জন শিশু ভর্তি হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সূত্র জানায়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে টাঙ্গাইলে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। এদের বয়স আড়াই মাস থেকে ১২ মাস পর্যন্ত।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, ভোরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও হামের চিকিৎসা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow