টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান সংক্রান্ত তথ্য এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার প্রভাবে বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত নন-ফার্ম পেরোল প্রতিবেদনের দিকে, যা ফেডারেল রিসার্ভের পরবর্তী সুদের হার নীতির ইঙ্গিত দিতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৭ দশমিক ৯২ ডলারে পৌঁছেছে। আগের লেনদেনে এটি ২৩ জুনের পর সর্বোচ্চ অবস্থানে উঠেছিল। অন্যদিকে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৭০ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের আসন্ন কর্মসংস্থান প্রতিবেদন প্রত্যাশার তুলনায় দুর্বল হলে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা বাড়তে পারে, যা স্বর্ণের দামে আরও প্রভাব ফেলতে পারে।
প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান সংক্রান্ত তথ্য এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার প্রভাবে বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত নন-ফার্ম পেরোল প্রতিবেদনের দিকে, যা ফেডারেল রিসার্ভের পরবর্তী সুদের হার নীতির ইঙ্গিত দিতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৫৭ দশমিক ৯২ ডলারে পৌঁছেছে। আগের লেনদেনে এটি ২৩ জুনের পর সর্বোচ্চ অবস্থানে উঠেছিল।
অন্যদিকে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৭০ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের আসন্ন কর্মসংস্থান প্রতিবেদন প্রত্যাশার তুলনায় দুর্বল হলে ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা বাড়তে পারে, যা স্বর্ণের দামে আরও প্রভাব ফেলতে পারে।
What's Your Reaction?