টিকটকার প্রিয়া খানসহ তিনজনের জামিন মঞ্জুর

নেত্রকোনার আটপাড়া থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতারকৃত টিকটকার প্রিয়া খান, তার মা ও ভাইয়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক এই আদেশ দেন। জামিনপ্রাপ্তরা হলেন— আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের বাসিন্দা হাফসা আক্তার, তার মেয়ে টিকটকার প্রিয়া খান ও ছেলে স্বাধীন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল তালুকদার (এপিপি) জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বানিয়াজান গ্রামের মো. হারিছ মিয়ার মেয়ে তমা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ৩১ মার্চ প্রিয়া খান তার মা ও ভাইকে নিয়ে তমা আক্তারের বাড়িতে অনধিকার প্রবেশ করেন। সেখানে তমা আক্তারকে মারধর করার পাশাপাশি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগও আনা হয়। জামিন পাওয়ার পর প্রিয়া খানের মা হাফসা আক্তার অভিযোগ করেন, পুলিশ প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তিনি দাবি করেন, টিকটকার বিপি ইমরানের যোগসাজশে তাদের হয়রানি করা হয়েছে। কোনো হত্যা মামলার আসামিকে যেভাবে গ্রেফতার করা হয়, তাদের সঙ্গেও এ

টিকটকার প্রিয়া খানসহ তিনজনের জামিন মঞ্জুর
নেত্রকোনার আটপাড়া থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতারকৃত টিকটকার প্রিয়া খান, তার মা ও ভাইয়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক এই আদেশ দেন। জামিনপ্রাপ্তরা হলেন— আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের বাসিন্দা হাফসা আক্তার, তার মেয়ে টিকটকার প্রিয়া খান ও ছেলে স্বাধীন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল তালুকদার (এপিপি) জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বানিয়াজান গ্রামের মো. হারিছ মিয়ার মেয়ে তমা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ৩১ মার্চ প্রিয়া খান তার মা ও ভাইকে নিয়ে তমা আক্তারের বাড়িতে অনধিকার প্রবেশ করেন। সেখানে তমা আক্তারকে মারধর করার পাশাপাশি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগও আনা হয়। জামিন পাওয়ার পর প্রিয়া খানের মা হাফসা আক্তার অভিযোগ করেন, পুলিশ প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তিনি দাবি করেন, টিকটকার বিপি ইমরানের যোগসাজশে তাদের হয়রানি করা হয়েছে। কোনো হত্যা মামলার আসামিকে যেভাবে গ্রেফতার করা হয়, তাদের সঙ্গেও একই আচরণ করা হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম জানান, ভুক্তভোগী তমা আক্তারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। আদালত তাদের জামিন দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow