টিকটকে মদের বোতল প্রদর্শন, ধোবাউড়ায় তরুণী কারাগারে

ময়মনসিংহের ধোবাউড়ায় মদের বোতল হাতে ভিডিও করে টিকটকে দেখানোর অভিযোগে নার্গিস আক্তার (২৫) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার নার্গিস আক্তার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের উত্তর চন্দ্রঘোনা গ্রামের মো. শাহজাহানের মেয়ে। পুলিশ জানায়, নার্গিস আক্তার নিয়মিত মদের বোতল হাতে ভিডিও করে টিকটকে প্রকাশ করতেন। এসব ভিডিওতে মদপানে আগ্রহীদের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হতো। বিষয়টি পুলিশের নজরে এলে তদন্ত শুরু হয়। পরে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, `প্রাথমিক তদন্তে দেখা গেছে, মদের বোতল নিয়ে টিকটক ভিডিও তৈরি করে তিনি মানুষকে মদ কেনা ও সেবনে উৎসাহিত করছিলেন। দীর্ঘদিন ধরে নার্গিস এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছিলেন। ভিডিওগুলো যাচাই-বাছাই করে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।’ তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। হোসাইন সুলভ/কেজে/এএসএম

টিকটকে মদের বোতল প্রদর্শন, ধোবাউড়ায় তরুণী কারাগারে

ময়মনসিংহের ধোবাউড়ায় মদের বোতল হাতে ভিডিও করে টিকটকে দেখানোর অভিযোগে নার্গিস আক্তার (২৫) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার (৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার নার্গিস আক্তার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের উত্তর চন্দ্রঘোনা গ্রামের মো. শাহজাহানের মেয়ে।

পুলিশ জানায়, নার্গিস আক্তার নিয়মিত মদের বোতল হাতে ভিডিও করে টিকটকে প্রকাশ করতেন। এসব ভিডিওতে মদপানে আগ্রহীদের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হতো। বিষয়টি পুলিশের নজরে এলে তদন্ত শুরু হয়। পরে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, `প্রাথমিক তদন্তে দেখা গেছে, মদের বোতল নিয়ে টিকটক ভিডিও তৈরি করে তিনি মানুষকে মদ কেনা ও সেবনে উৎসাহিত করছিলেন। দীর্ঘদিন ধরে নার্গিস এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছিলেন। ভিডিওগুলো যাচাই-বাছাই করে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

হোসাইন সুলভ/কেজে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow