টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

গাজীপুরে টিকটক করতে গিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ মে) রাত সোয়া ৯টার দিকে গাজীপুরে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা দুজনই যুবক। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গাজীপুরের ধীর আশ্রম রেলওয়ে স্টেশনটি নান্দনিক ডিজাইন হওয়ায় বিভিন্ন সময় টিকটকাররা এসে ভিডিও করেন। রাতেও পর্যাপ্ত আলো থাকার কারণে অনেকেই রাতে আসে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে দুজন রেল লাইনের ওপর টিকটক ভিডিও করতেছিলেন। এমন সময় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস তাদেরকে চাপা দেয়। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী বলেন, ধীরাশ্রমে ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছে। ঘটনাটি ঘটেছে রাত সোয়া ৯টায়। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা ৷ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

গাজীপুরে টিকটক করতে গিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ মে) রাত সোয়া ৯টার দিকে গাজীপুরে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা দুজনই যুবক।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গাজীপুরের ধীর আশ্রম রেলওয়ে স্টেশনটি নান্দনিক ডিজাইন হওয়ায় বিভিন্ন সময় টিকটকাররা এসে ভিডিও করেন। রাতেও পর্যাপ্ত আলো থাকার কারণে অনেকেই রাতে আসে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে দুজন রেল লাইনের ওপর টিকটক ভিডিও করতেছিলেন। এমন সময় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস তাদেরকে চাপা দেয়। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী বলেন, ধীরাশ্রমে ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছে। ঘটনাটি ঘটেছে রাত সোয়া ৯টায়। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা ৷ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow