টিনের চালের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, যুবক নিহত

ফরিদপুরের সদরপুরে বসতঘরের টিনের চালের ওপর পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর (৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পূর্ব শৌলডুবি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন মাতুব্বর ওই গ্রামের রব মাতুব্বরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে চালু থাকা অবস্থায় পল্লী বিদ্যুতের একটি মেইন তার মিঠু মাতুব্বরের বসতঘরের টিনের চালের ওপর ছিঁড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো ঘর ও টিনের চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় ঘরে থাকা চারজন সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু আহত সেখ ওবাইদুর (৪১), মিঠু মাতুব্বর (৩৬) ও তার স্ত্রী হেনা আক্তারকে (২৪) প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে সদরপুর পল্লী বিদ্যুতের সহ

টিনের চালের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, যুবক নিহত

ফরিদপুরের সদরপুরে বসতঘরের টিনের চালের ওপর পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর (৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পূর্ব শৌলডুবি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন মাতুব্বর ওই গ্রামের রব মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে চালু থাকা অবস্থায় পল্লী বিদ্যুতের একটি মেইন তার মিঠু মাতুব্বরের বসতঘরের টিনের চালের ওপর ছিঁড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো ঘর ও টিনের চাল বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় ঘরে থাকা চারজন সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।

আহত সেখ ওবাইদুর (৪১), মিঠু মাতুব্বর (৩৬) ও তার স্ত্রী হেনা আক্তারকে (২৪) প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সদরপুর পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শহিদুল ইসলাম বলেন, বিদ্যুতের সংযোগ থেকে জিআই তার দিয়ে অবৈধ সংযোগ নেওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। তারপরও বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow