টিসিবির গোডাউনে আগুন, ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার টিসিবির একটি গোডাউন আগুন লেগেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, স্থানীয় ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার টিসিবির ডিলার ইসমাইল মোল্লার গোডাউনে স্থানীয়রা হঠাৎ আগুন দেখতে পান। আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভাতের চেষ্টা করেন। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই গোডাউনে থাকা চাল, ভোজ্য তেল, ডাল, চিনিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাবসহ উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল মোল্লা বলেন, দুইদিন আগে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত করা হয়েছে। যা জনসাধারণের মাঝে বিতরণ করার কথা ছিল। কিন্তু এভাবে আগুন লাগবে তা বুঝতে পারিনি। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, প্রাথমিকভা

টিসিবির গোডাউনে আগুন, ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার টিসিবির একটি গোডাউন আগুন লেগেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস, স্থানীয় ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার টিসিবির ডিলার ইসমাইল মোল্লার গোডাউনে স্থানীয়রা হঠাৎ আগুন দেখতে পান। আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভাতের চেষ্টা করেন। পরে খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই গোডাউনে থাকা চাল, ভোজ্য তেল, ডাল, চিনিসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাবসহ উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

টিসিবির গোডাউনে আগুন, ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল মোল্লা বলেন, দুইদিন আগে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত করা হয়েছে। যা জনসাধারণের মাঝে বিতরণ করার কথা ছিল। কিন্তু এভাবে আগুন লাগবে তা বুঝতে পারিনি। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, কীভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সরকারি পণ্য পুড়ে যাওয়ার বিষয়টি নাশকতা না স্বাভাবিক ঘটনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow