টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের জন্য পাম অয়েল কিনছে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারীদের জন্য ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম অয়েল তেল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত পুনঃদরপত্রের মাধ্যমে এই তেল কিনতে ব্যয় হবে প্রায় ১৮১ কোটি ২৯ লাখ টাকা। শুল্ক, ভ্যাট ও পরিবহনসহ টিসিবির গুদাম পর্যন্ত প্রতি লিটার তেলের খরচ পড়বে ১৬৫ টাকা ৩০ পয়সা। বুধবার (১১ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বর্তমান সরকারের অধীনে এটিই হতে যাচ্ছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা। জানা গেছে, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএলসি’ এই তেল সরবরাহ করবে। ইন্দোনেশিয়া থেকে ২ লিটারের পেট বোতলে এই তেল আমদানি করা হবে। প্রতি লিটার তেলের আমদানি মূল্য ধরা হয়েছে ১.১৩৭ মার্কিন ডলার (প্রতি ডলার ১২২.৩৫ টাকা হিসেবে)। সরকারি প্রাক্কলনের তুলনায় এই দর লিটারপ্রতি ০.০০৭ ডলার কম। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি লিটার বোতলজাত পাম তেলের গড় খুচরা মূল্য ১৮০ টাকা। সরকা

টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের জন্য পাম অয়েল কিনছে সরকার
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারীদের জন্য ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম অয়েল তেল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত পুনঃদরপত্রের মাধ্যমে এই তেল কিনতে ব্যয় হবে প্রায় ১৮১ কোটি ২৯ লাখ টাকা। শুল্ক, ভ্যাট ও পরিবহনসহ টিসিবির গুদাম পর্যন্ত প্রতি লিটার তেলের খরচ পড়বে ১৬৫ টাকা ৩০ পয়সা। বুধবার (১১ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বর্তমান সরকারের অধীনে এটিই হতে যাচ্ছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা। জানা গেছে, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএলসি’ এই তেল সরবরাহ করবে। ইন্দোনেশিয়া থেকে ২ লিটারের পেট বোতলে এই তেল আমদানি করা হবে। প্রতি লিটার তেলের আমদানি মূল্য ধরা হয়েছে ১.১৩৭ মার্কিন ডলার (প্রতি ডলার ১২২.৩৫ টাকা হিসেবে)। সরকারি প্রাক্কলনের তুলনায় এই দর লিটারপ্রতি ০.০০৭ ডলার কম। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি লিটার বোতলজাত পাম তেলের গড় খুচরা মূল্য ১৮০ টাকা। সরকারের এই উদ্যোগের ফলে বাজারদরের চেয়ে প্রতি লিটারে প্রায় ১৪ টাকা ৭০ পয়সা কমে তেল সংগ্রহ করা সম্ভব হচ্ছে। ১ কোটি নিম্নআয়ের পরিবারের হাতে ভর্তুকি মূল্যে এই ভোজ্যতেল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশাল কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে। আগামীকালের বৈঠকে পাম অয়েলের পাশাপাশি ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার প্রস্তাবও অনুমোদনের জন্য তোলা হবে। এর মধ্যে একটি প্রস্তাবে চারটি লটে ৮০ লাখ লিটার এবং অপর একটি প্রস্তাবে ৫টি লটে ১ কোটি লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন চাওয়া হবে। ২০২৫-২৬ অর্থবছরে টিসিবির মোট ২৩ কোটি লিটার ভোজ্যতেল কেনার পরিকল্পনার অংশ হিসেবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমান সরকারের প্রথম এই ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি ভার্চুয়াল সভায় দুই কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হলেও, সশরীরে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow