টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় যুবলীগ নেতা কারাগারে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় যুবলীগ নেতা হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। এর আগে রোববার (২ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাবিবুর রহমান তালুকদার ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য নাসরিন বেগমের স্বামী।
ওসি আইয়ুব আলী বলেন, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবের সম্পৃক্ততা ছিলো। তাই রোববার তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ তার বাড়িতে যায়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরও বলেন, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেপ্তার ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও চেকের মামলা রয়েছে।