টেকনাফে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ

কক্সবাজারের টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মো. আলম জানান, মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে নেতাকর্মীরা কার্যালয় ত্যাগ করেন। ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সকালে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) মেডিকেল অফিসার মেজর শাহাদাত হোসেন শুভ, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নুরী বলেন, এলাকাটি ঝুঁকিপূর্ণ। স্

টেকনাফে দাঁড়িপাল্লার নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ

কক্সবাজারের টেকনাফে দাঁড়িপাল্লা প্রতীকের একটি অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মো. আলম জানান, মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে নেতাকর্মীরা কার্যালয় ত্যাগ করেন। ভোরে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সকালে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

খবর পেয়ে নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) মেডিকেল অফিসার মেজর শাহাদাত হোসেন শুভ, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, সংশ্লিষ্টদের লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রহিম নুরী বলেন, এলাকাটি ঝুঁকিপূর্ণ। স্থানীয় সন্ত্রাসীদের অবস্থান রয়েছে। তিনি এ ঘটনায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দরকার।

জাহাঙ্গীর আলম/আরএইচ/এমএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow