টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির নেতৃত্বে আকাশ-সোহেল

কক্সবাজারের টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটি’র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বুধবার (২৭ মে) বিকেলে টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম। সভায় সংগঠনের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ডিবিসি টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ শাহীন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ আবছার কবির আকাশ, স্টার নিউজের প্রতিনিধি মোহাম্মদ শহীদ উল্লাহ, জিটিভির প্রতিনিধি মোহাম্মদ সোহেল এবং এনটিভির প্রতিনিধি নোমান অরুপ। এছাড়াও সভায় টেকনাফে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ আবছার কবির আকাশকে আ

টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির নেতৃত্বে আকাশ-সোহেল

কক্সবাজারের টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটি’র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (২৭ মে) বিকেলে টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

সভায় সংগঠনের কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ডিবিসি টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ শাহীন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ আবছার কবির আকাশ, স্টার নিউজের প্রতিনিধি মোহাম্মদ শহীদ উল্লাহ, জিটিভির প্রতিনিধি মোহাম্মদ সোহেল এবং এনটিভির প্রতিনিধি নোমান অরুপ। এছাড়াও সভায় টেকনাফে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ আবছার কবির আকাশকে আহ্বায়ক, স্টার নিউজের প্রতিনিধি মোহাম্মদ শহীদ উল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং জিটিভির প্রতিনিধি মোহাম্মদ সোহেলকে সদস্য সচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য হলেন ডিবিসি টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ শাহীন এবং এনটিভির টেকনাফ প্রতিনিধি নোমান অরুপ।

নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবছার কবির আকাশ বলেন, 'টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সাংবাদিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি সংগঠনকে একটি শক্তিশালী, কার্যকর ও গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।'

সদস্য সচিব মোহাম্মদ সোহেল বলেন, 'সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পেশাগত মানোন্নয়ন এবং তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্ধারিত সময়ের মধ্যে টেকনাফে কর্মরত সকল টেলিভিশন সাংবাদিককে সম্পৃক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।'

সভায় আগামী তিন মাসের মধ্যে টেকনাফে কর্মরত সকল টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কার্যকর কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, কল্যাণমূলক কার্যক্রম এবং গণমাধ্যমবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও মতামত উঠে আসে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৭ জুলাই টেকনাফে কর্মরত বিভিন্ন টেলিভিশন সাংবাদিকদের সমন্বয়ে ‘টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটি’র যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, অধিকার সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং গণমাধ্যমের ইতিবাচক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow