টেস্টে আবার ডাক পেলেন হৃদয়, জিম্বাবুয়ের বিপক্ষে দলে একাধিক চমক

জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২৮ জুন একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। দেশটির হারারেতে হতে যাওয়া এই টেস্টের জন্য স্কোয়াডে একাধিক চমক রেখেছেন নির্বাচকরা। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজসহ পেস আক্রমণের নিয়মিত মুখদের বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া স্কোয়াডে রাখা হয়েছে দুইজন নতুন ক্রিকেটারকে, যারা এখনো টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন। ২০২৫ সালের জুনে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। এক বছর পর বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেট খেলবে টাইগাররা। এই ম্যাচ দিয়ে দ্বিতীয়বারের মতো টেস্টে ডাক পেয়েছেন তাওহীদ হৃদয় ও বোলিং অলরাউন্ডার রবিউল হক। হৃদয় ইতিমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। টি-টোয়েন্টি দলের সহ অধিনায়কের দায়িত্বও পেয়েছেন তিনি। এবার লাল বলেও আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে এই ডানহাতি ব্যাটারের। এর আগেও একবার টেস্ট দলে ছিলেন হৃদয়। ২০২৪ সালে চোটে পড়া মুশফিকুর রহিমের বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দলে রাখা হয়েছিল তাকে। তবে অভিষেক হয়নি। আর রবিউল হক এবারই প্রথম জাতীয় দলের কোনো ফরম্যাটে ডাক পেলেন। এছাড়া এই টেস্টের জন্য পেস আক্রমণ থেকে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও

টেস্টে আবার ডাক পেলেন হৃদয়, জিম্বাবুয়ের বিপক্ষে দলে একাধিক চমক

জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২৮ জুন একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। দেশটির হারারেতে হতে যাওয়া এই টেস্টের জন্য স্কোয়াডে একাধিক চমক রেখেছেন নির্বাচকরা। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজসহ পেস আক্রমণের নিয়মিত মুখদের বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া স্কোয়াডে রাখা হয়েছে দুইজন নতুন ক্রিকেটারকে, যারা এখনো টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন।

২০২৫ সালের জুনে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। এক বছর পর বিদেশের মাটিতে লাল বলের ক্রিকেট খেলবে টাইগাররা। এই ম্যাচ দিয়ে দ্বিতীয়বারের মতো টেস্টে ডাক পেয়েছেন তাওহীদ হৃদয় ও বোলিং অলরাউন্ডার রবিউল হক।

হৃদয় ইতিমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। টি-টোয়েন্টি দলের সহ অধিনায়কের দায়িত্বও পেয়েছেন তিনি। এবার লাল বলেও আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে এই ডানহাতি ব্যাটারের।

এর আগেও একবার টেস্ট দলে ছিলেন হৃদয়। ২০২৪ সালে চোটে পড়া মুশফিকুর রহিমের বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দলে রাখা হয়েছিল তাকে। তবে অভিষেক হয়নি। আর রবিউল হক এবারই প্রথম জাতীয় দলের কোনো ফরম্যাটে ডাক পেলেন।

এছাড়া এই টেস্টের জন্য পেস আক্রমণ থেকে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়েছে নির্বাচকরা। মেহেদী হাসান মিরাজকেও এই সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।

জিম্বাবুয়েতে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, আমিত হাসান ও রবিউল হক।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow