টোল আরোপ নয়, হরমুজের নিরাপত্তায় ইরান-ওমানের প্রোটোকল প্রণয়ন
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য কোনো টোল আরোপ করতে চায় না ইরান। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি প্রোটোকল প্রণয়নে কাজ করছে ইরান ও ওমান। সোমবার (২৫ মে) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাঘেই এমনটা জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। ইরানের মুখপাত্র জানান, হরমুজ প্রণালিতে ইরান কোনো টোল আদায় করে না এবং এ বিষয়ে ব্যবহৃত পরিভাষার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। ইসমাইল বাঘেই বলেন, হরমুজ প্রণালিতে ইরান কোনো ধরনের অর্থনৈতিক চার্জ আরোপ করতে চায় না। তবে নিরাপদ জাহাজ চলাচলের জন্য ইরান ও ওমান যে প্রোটোকল তৈরির চেষ্টা করছে, তা একটি দায়িত্বশীল পদক্ষেপ। তিনি উল্লেখ করেন, এই প্রক্রিয়ায় প্রদত্ত সেবা এবং পরিবেশ সুরক্ষার প্রচেষ্টার সঙ্গে স্বাভাবিকভাবেই কিছু আর্থিক ব্যয় জড়িত থাকতে পারে। হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ব্রিটেন ও ফ্রান্সের পরিকল্পনা সম্পর্কে তাসনিম বার্তা সংস্থার এক প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ইরান ও ওমান ছাড়া অন্য কোনো দেশ ওই প্রণালিতে উপস্থিত নেই। মুখপাত্র বলেন, নিরাপদ নৌ-চলাচলের ব্যবস্থা প্রণয়ন করা ইরান ও ওম
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য কোনো টোল আরোপ করতে চায় না ইরান। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি প্রোটোকল প্রণয়নে কাজ করছে ইরান ও ওমান।
সোমবার (২৫ মে) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র ইসমাইল বাঘেই এমনটা জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। ইরানের মুখপাত্র জানান, হরমুজ প্রণালিতে ইরান কোনো টোল আদায় করে না এবং এ বিষয়ে ব্যবহৃত পরিভাষার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
ইসমাইল বাঘেই বলেন, হরমুজ প্রণালিতে ইরান কোনো ধরনের অর্থনৈতিক চার্জ আরোপ করতে চায় না। তবে নিরাপদ জাহাজ চলাচলের জন্য ইরান ও ওমান যে প্রোটোকল তৈরির চেষ্টা করছে, তা একটি দায়িত্বশীল পদক্ষেপ। তিনি উল্লেখ করেন, এই প্রক্রিয়ায় প্রদত্ত সেবা এবং পরিবেশ সুরক্ষার প্রচেষ্টার সঙ্গে স্বাভাবিকভাবেই কিছু আর্থিক ব্যয় জড়িত থাকতে পারে।
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ব্রিটেন ও ফ্রান্সের পরিকল্পনা সম্পর্কে তাসনিম বার্তা সংস্থার এক প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ইরান ও ওমান ছাড়া অন্য কোনো দেশ ওই প্রণালিতে উপস্থিত নেই।
মুখপাত্র বলেন, নিরাপদ নৌ-চলাচলের ব্যবস্থা প্রণয়ন করা ইরান ও ওমানের দায়িত্ব। এ লক্ষ্যে উপকূলবর্তী এই দুই দেশ বর্তমানে কাজ করছে। অন্য পক্ষগুলোর বিচ্ছিন্ন উদ্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি। দ্রুত কার্যকর নৌ-চলাচল ব্যবস্থা বাস্তবায়নের জন্য ইরান সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানান ইরানের মুখপাত্র।
হরমুজ প্রণালি নিয়ে আলোচনা করতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদির ওমান সফর প্রসঙ্গে বাঘাই বলেন, এই প্রণালিটির নিরাপত্তা পুরো বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ এবং ইরান এটা খুব ভালোভাবেই উপলব্ধি করে।
তিনি আরও বলেন, উপকূলবর্তী রাষ্ট্র হিসেবে এটি ইরানের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তাই তেহরানকে একদিকে নিজের নিরাপত্তা উদ্বেগ বিবেচনা করতে হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগও গুরুত্ব দিতে হচ্ছে। ইরান ও ওমান কার্যকর নিরাপদ নৌ-চলাচল ব্যবস্থা গড়ে তুলতে চায়, কারণ তারা বিশ্বাস করে এই জলপথ পুরো বিশ্বের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকা উচিত। সমুদ্রপথে চলাচলের জন্য নির্ভরযোগ্য ব্যবস্থা প্রতিষ্ঠাকে প্রতিটি দায়িত্বশীল দেশই স্বাগত জানায়।
কেএম
What's Your Reaction?