ট্যাপেন্টাডলসহ জামাই-শাশুড়ি গ্রেপ্তার

বগুড়া শহরে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জামাই ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে ডিবি পুলিশের এসআই ইফতেখারুল ইসলামের নেতৃত্বে একটি দল শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মৃত আলী আকবরের ছেলে নাহিদ উদ্দীন (৩৮) এবং তার শাশুড়ি আমেনা বেগম (৫৫)। ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে বগুড়া শহর ও আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। পুলিশ জানায়, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow