ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত শাখাওয়াত হোসেন

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেনকে ‘ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে। সম্প্রতি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ২য় TOAB International Tourism Award 2026 (TITA)-এ তাকে এ সম্মাননা দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তার হাতে এ পুরস্কার তুলে দেন। বাংলাদেশে প্রথমবারের মতো ‘ক্রিকেট ট্যুরিজম’ ধারণা চালু করা এবং দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত হন। তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে প্রথম চুক্তি সম্পাদনেরও অন্যতম উদ্যোক্তা হিসেবে পরিচিত। এই উদ্যোগের মাধ্যমে খেলাধুলা, সংস্কৃতি, আতিথেয়তা ও আন্তর্জাতিক পর্যটনের সমন্বয়ে বাংলাদেশকে বৈশ্বিক পর্যটন মানচিত্রে তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি হয়। পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতের ১৩টি ক্যাটাগরিতে উৎকর্ষতা উদযাপনের লক্ষ্যে আয়োজিত এ অন

ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত শাখাওয়াত হোসেন

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাখাওয়াত হোসেনকে ‘ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়েছে।

সম্প্রতি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ২য় TOAB International Tourism Award 2026 (TITA)-এ তাকে এ সম্মাননা দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তার হাতে এ পুরস্কার তুলে দেন।

বাংলাদেশে প্রথমবারের মতো ‘ক্রিকেট ট্যুরিজম’ ধারণা চালু করা এবং দেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তিনি বিশেষভাবে প্রশংসিত হন।

তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে প্রথম চুক্তি সম্পাদনেরও অন্যতম উদ্যোক্তা হিসেবে পরিচিত। এই উদ্যোগের মাধ্যমে খেলাধুলা, সংস্কৃতি, আতিথেয়তা ও আন্তর্জাতিক পর্যটনের সমন্বয়ে বাংলাদেশকে বৈশ্বিক পর্যটন মানচিত্রে তুলে ধরার নতুন সুযোগ সৃষ্টি হয়।

পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতের ১৩টি ক্যাটাগরিতে উৎকর্ষতা উদযাপনের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১০টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, শিল্পখাতের নেতৃবৃন্দ, টোয়াব সদস্য, পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবী ও বিভিন্ন সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন।

এমআইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow