ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত
সিরাজগঞ্জে সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন চৌহালী উপজেলার চরধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও বেসরকারি উন্নয়ন সংস্থা মানব মুক্তির হিসাব রক্ষক পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত রেজাউল করিম একই সংস্থার শাখা ব্যবস্থাপক। সোমবার (৩০ মার্চ) বিকেলে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানান, সোমবার বিকেলে যমুনা সেতুর পশ্চিমপাড় কড্ডারমোড় বাস স্ট্যান্ড থেকে সয়দাবাদ খাস বড় শিমুলে সংস্থার প্রধান কার্যালয়ে মোটরসাইকেলযোগে আসছিলেন আলমগীর হোসেন ও রেজাউল করিম। তখন দ্রুতগামী একটি মাটিবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আলমগীর হোসেন মারা যান ও আরেকজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ ও আহতকে হাসপাতালে ভর্তি করে। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার সাথে সাথে মাটির ট্রাক পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত তা সনাক্ত করা যা
সিরাজগঞ্জে সদর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত আলমগীর হোসেন চৌহালী উপজেলার চরধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও বেসরকারি উন্নয়ন সংস্থা মানব মুক্তির হিসাব রক্ষক পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত রেজাউল করিম একই সংস্থার শাখা ব্যবস্থাপক।
সোমবার (৩০ মার্চ) বিকেলে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, সোমবার বিকেলে যমুনা সেতুর পশ্চিমপাড় কড্ডারমোড় বাস স্ট্যান্ড থেকে সয়দাবাদ খাস বড় শিমুলে সংস্থার প্রধান কার্যালয়ে মোটরসাইকেলযোগে আসছিলেন আলমগীর হোসেন ও রেজাউল করিম। তখন দ্রুতগামী একটি মাটিবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আলমগীর হোসেন মারা যান ও আরেকজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ ও আহতকে হাসপাতালে ভর্তি করে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার সাথে সাথে মাটির ট্রাক পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত তা সনাক্ত করা যায়নি। এতে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
What's Your Reaction?