ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

তুরস্কের সঙ্গে ভিসা সহজীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সড়কপথে পণ্য পরিবহনকারী তুর্কি চালকদের জন্য নতুন একটি ভিসা ক্যাটাগরি চালু করেছে সৌদি আরব। এই সিদ্ধান্তের ফলে বহু বছর পর তুরস্ক থেকে স্থলপথে সৌদি আরবে পণ্য পরিবহনের সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইরাক ও সিরিয়ার মধ্য দিয়ে ট্রানজিট রুটগুলো পুনরায় চালু হওয়ায় তুর্কি প্রতিষ্ঠানগুলোর জন্য স্থলপথে সৌদি বাজারে পৌঁছানোর নতুন সুযোগ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করে তুরস্ক। তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের বরাতে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সড়ক পরিবহনে যুক্ত চালকরা এখন এমন একটি ভিসার জন্য আবেদন করতে পারবেন, যা আগে বিদ্যমান ছিল না। আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং ভিসার ধরন সম্পর্কে পরিবহন খাতের সংগঠনগুলোকে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত পরিবহন প্রতিষ্ঠানগুলোর ব্যবহৃত ইউ-নেট অটোমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, ভিসা পাওয়ার পর বেশ কিছু কোম্পানি সৌদি আরবমুখী কার্যক্রম শুরু করেছে এবং দেশটিতে পণ্

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

তুরস্কের সঙ্গে ভিসা সহজীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সড়কপথে পণ্য পরিবহনকারী তুর্কি চালকদের জন্য নতুন একটি ভিসা ক্যাটাগরি চালু করেছে সৌদি আরব।

এই সিদ্ধান্তের ফলে বহু বছর পর তুরস্ক থেকে স্থলপথে সৌদি আরবে পণ্য পরিবহনের সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইরাক ও সিরিয়ার মধ্য দিয়ে ট্রানজিট রুটগুলো পুনরায় চালু হওয়ায় তুর্কি প্রতিষ্ঠানগুলোর জন্য স্থলপথে সৌদি বাজারে পৌঁছানোর নতুন সুযোগ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করে তুরস্ক।

তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের বরাতে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সড়ক পরিবহনে যুক্ত চালকরা এখন এমন একটি ভিসার জন্য আবেদন করতে পারবেন, যা আগে বিদ্যমান ছিল না। আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং ভিসার ধরন সম্পর্কে পরিবহন খাতের সংগঠনগুলোকে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত পরিবহন প্রতিষ্ঠানগুলোর ব্যবহৃত ইউ-নেট অটোমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী, ভিসা পাওয়ার পর বেশ কিছু কোম্পানি সৌদি আরবমুখী কার্যক্রম শুরু করেছে এবং দেশটিতে পণ্য পরিবহনের সংখ্যা বেড়েছে।

আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, সড়ক পরিবহন চালকদের জন্য এক বছরের মেয়াদে মাল্টিপল-এন্ট্রি ল্যান্ড ট্রান্সপোর্ট ভিসা দেওয়া হবে, যার ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ সৌদি রিয়াল (প্রায় ৭৯.৮৮ ডলার) । এছাড়া একবার প্রবেশের ট্রানজিট পরিবহন ভিসা বিনামূল্যে দেওয়া হবে।

তুরস্কের পক্ষ থেকে ট্রানজিট ভিসায় সৌদিতে অবস্থানের অনুমোদিত সময় চার দিন থেকে বাড়িয়ে ১৫ দিন করার অনুরোধ জানানো হয়েছে। তাদের যুক্তি, সৌদি আরবের বিশাল ভৌগোলিক পরিসর, যানবাহনের রক্ষণাবেক্ষণ এবং চালকদের বিশ্রামের নিয়ম মানার কারণে চার দিনের সময় যথেষ্ট নয়।

এছাড়া ভিসা প্রক্রিয়াকরণে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত ফি কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow