ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

দিনাজপুর শহরে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে পরমেনোশ হেমব্রম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা কিসকু (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পরমেনোশ হেমব্রম চিরিরবন্দর উপজেলার দল্লা মিশনপাড়া গ্রামের মৃত সময় হেমব্রমের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে মির্জাপুরের দিকে যাচ্ছিলেন পরমেনোশ। পথে পেছন থেকে আসা একটি দ্রুতগতির পণ্যবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনেই সড়কে ছিটকে পড়েন এবং পরমেনোশ ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা গুরুতর আহত সেলিনা কিসকুকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে দিনাজ

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

দিনাজপুর শহরে দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে পরমেনোশ হেমব্রম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা কিসকু (৪৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরমেনোশ হেমব্রম চিরিরবন্দর উপজেলার দল্লা মিশনপাড়া গ্রামের মৃত সময় হেমব্রমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে মির্জাপুরের দিকে যাচ্ছিলেন পরমেনোশ। পথে পেছন থেকে আসা একটি দ্রুতগতির পণ্যবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনেই সড়কে ছিটকে পড়েন এবং পরমেনোশ ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর পরই স্থানীয়রা গুরুতর আহত সেলিনা কিসকুকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্নের প্রক্রিয়া চলছে। আহত নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকটি শনাক্ত এবং এর চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow