ট্রাক-মাইক্রোবাসের চাপে জামায়াত নেতা নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মহিউদ্দিন (৪২) উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চলছিলেন। একপর্যায়ে তিনি সামনে থাকা একটি ট্রাককে অতিক্রমের চেষ্টা করেন। ঠিক সেসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাসও মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গেলে তিনি ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. জাকিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাটি ঢাকামুখী লেনে ঘটেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মহিউদ্দিন (৪২) উপজেলার ভাটিয়ারী রেলস্টেশন রোড এলাকার বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিউদ্দিন মোটরসাইকেলে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চলছিলেন। একপর্যায়ে তিনি সামনে থাকা একটি ট্রাককে অতিক্রমের চেষ্টা করেন। ঠিক সেসময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাসও মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গেলে তিনি ট্রাক ও মাইক্রোবাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন। তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. জাকিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাটি ঢাকামুখী লেনে ঘটেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনায় জড়িত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এম মাঈন উদ্দিন/এসআর/জেআইএম
What's Your Reaction?