ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে একজনের মৃত্যু
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে স্থানীয় জনতার গণপিটুনিতে মো. রাজ্জাক হাওলাদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) রাত দেড়টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের উত্তর বাঁশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ্জাক হাওলাদার ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন স্থানীয় বয়াতি (লোকসংগীত শিল্পী) ছিলেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে রাজ্জাক হাওলাদার উত্তর বাঁশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সির বাড়ির সামনে একটি জমিতে যান। সেখানে পার্কিং করে রাখা একটি ট্রাক্টরের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়ার পর তিনি পাশের খুঁটি থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় খটখট শব্দ পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি টের পান এবং চারদিক থেকে ঘেরাও করে তাকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে চুরির ঘটনায় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে তিনি গুরুতর আহত হয়ে মাটির ওপর অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত তাকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাঁঠাল
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে স্থানীয় জনতার গণপিটুনিতে মো. রাজ্জাক হাওলাদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) রাত দেড়টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের উত্তর বাঁশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজ্জাক হাওলাদার ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন স্থানীয় বয়াতি (লোকসংগীত শিল্পী) ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে রাজ্জাক হাওলাদার উত্তর বাঁশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সির বাড়ির সামনে একটি জমিতে যান। সেখানে পার্কিং করে রাখা একটি ট্রাক্টরের বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়ার পর তিনি পাশের খুঁটি থেকে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় খটখট শব্দ পেয়ে স্থানীয় লোকজন বিষয়টি টের পান এবং চারদিক থেকে ঘেরাও করে তাকে হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে চুরির ঘটনায় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে তিনি গুরুতর আহত হয়ে মাটির ওপর অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত তাকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। গণপিটুনির বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?