ট্রাম্পের ইরান হামলা স্থগিতের সিদ্ধান্তে কমলো তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম শুক্রবার আরও কমেছে। এর আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ায় বাজারে উত্তেজনা কমে আসে এবং তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। খবর আল-জাজিরার।  শুক্রবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১.২১ ডলার বা ১.৩ শতাংশ কমে ৮৯.১৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১.২৩ ডলার বা ১.৪ শতাংশ কমে দাঁড়ায় ৮৬.৪৮ ডলারে। সপ্তাহজুড়েও উভয় সূচকে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম সাপ্তাহিক হিসাবে ৪.২ শতাংশ কমেছে, আর টেক্সাস ইন্টারমিডিয়েট কমেছে ৪.৪ শতাংশ। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমে আসায় তেলের সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কাও হ্রাস পেয়েছে। ফলে বাজারে বিক্রির চাপ বেড়ে তেলের দাম নিম্নমুখী হয়েছে। ইরান-সংক্রান্ত ভূরাজনৈতিক পরিস্থিতির যেকোনো নতুন পরিবর্তন ভবিষ্যতে তেলের বাজারে আবারও অস্থিরতা সৃষ্টি করতে পারে।

ট্রাম্পের ইরান হামলা স্থগিতের সিদ্ধান্তে কমলো তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম শুক্রবার আরও কমেছে। এর আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ায় বাজারে উত্তেজনা কমে আসে এবং তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়। খবর আল-জাজিরার। 

শুক্রবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১.২১ ডলার বা ১.৩ শতাংশ কমে ৮৯.১৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১.২৩ ডলার বা ১.৪ শতাংশ কমে দাঁড়ায় ৮৬.৪৮ ডলারে।

সপ্তাহজুড়েও উভয় সূচকে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম সাপ্তাহিক হিসাবে ৪.২ শতাংশ কমেছে, আর টেক্সাস ইন্টারমিডিয়েট কমেছে ৪.৪ শতাংশ।

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমে আসায় তেলের সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কাও হ্রাস পেয়েছে। ফলে বাজারে বিক্রির চাপ বেড়ে তেলের দাম নিম্নমুখী হয়েছে।

ইরান-সংক্রান্ত ভূরাজনৈতিক পরিস্থিতির যেকোনো নতুন পরিবর্তন ভবিষ্যতে তেলের বাজারে আবারও অস্থিরতা সৃষ্টি করতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow