ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর ১৫ দফা পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল ১৫ দফার ওই নথি প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহুর ভাষ্য, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা গাজা থেকে কোনোভাবেই সরে যাবে না। তিনি আরও বলেন, ইসরায়েল শুধু হামাসকে দুর্বল করা বা আংশিকভাবে ভেঙে দেওয়ার বিষয়টি চাইছে না। তাদের লক্ষ্য হলো হামাসের প্রকৃত ও সম্পূর্ণ বিলুপ্তি নিশ্চিত করা। নেতানিয়াহু বলেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। এর কিছু ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও কিছু প্রস্তাব তারা মেনে নিতে পারছে না। তিনি বলেন, আমরা এখন এ বিষয়টি নিয়ে আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি। তাদের কিছু ধারণা রয়েছে। এর কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য, আবার কিছু গ

ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর ১৫ দফা পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল ১৫ দফার ওই নথি প্রত্যাখ্যান করেছে।

নেতানিয়াহুর ভাষ্য, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা গাজা থেকে কোনোভাবেই সরে যাবে না।

তিনি আরও বলেন, ইসরায়েল শুধু হামাসকে দুর্বল করা বা আংশিকভাবে ভেঙে দেওয়ার বিষয়টি চাইছে না। তাদের লক্ষ্য হলো হামাসের প্রকৃত ও সম্পূর্ণ বিলুপ্তি নিশ্চিত করা।

নেতানিয়াহু বলেন, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। ওয়াশিংটনের পক্ষ থেকে এ বিষয়ে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। এর কিছু ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হলেও কিছু প্রস্তাব তারা মেনে নিতে পারছে না।

তিনি বলেন, আমরা এখন এ বিষয়টি নিয়ে আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি। তাদের কিছু ধারণা রয়েছে। এর কিছু আমাদের কাছে গ্রহণযোগ্য, আবার কিছু গ্রহণযোগ্য নয়।

ফলে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতপার্থক্য এখনো পুরোপুরি কাটেনি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow