ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা যেন ইসরায়েলের মুখে চপেটাঘাত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতিকে নিজেদের মুখে চপেটাঘাত হিসেবে দেখছে ইসরায়েল সরকার। বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন জোট সরকারের জন্য এটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে বলে বিশ্লেষকদের অভিমত। কয়েকদিন আগেও ইসরায়েলি কর্তৃপক্ষ লেবাননের ভেতরে সামরিক অভিযান সম্প্রসারণ করে লিটানি নদী পর্যন্ত অগ্রসর হওয়ার পরিকল্পনার কথা বলছিল। তবে হঠাৎ করে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সেই কৌশলে ভাটা ফেলে দিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইসরায়েলকে বিমান হামলা বন্ধ করার বার্তা দেওয়া হয়।  তবে এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে ইসরায়েলকে দখলকৃত এলাকা থেকে সরে যাওয়ার জন্য সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। এতে করে ইসরায়েল সরকার নিজেদের অবস্থান ব্যাখ্যা করার কিছুটা সুযোগ পাচ্ছে। এদিকে, ইসরায়েল সরকার সম্প্রতি লেবানন সরকারকে চাপ দিয়ে হিজবুল্লাহ-কে নিরস্ত্র করা, এমনকি সংসদ ও সরকার থেকে সরিয়ে দেওয়ার মতো কঠোর অবস্থানের কথা বলেছিল। যদিও সংগঠনটি নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা যেন ইসরায়েলের মুখে চপেটাঘাত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতিকে নিজেদের মুখে চপেটাঘাত হিসেবে দেখছে ইসরায়েল সরকার। বিশেষ করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন জোট সরকারের জন্য এটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে বলে বিশ্লেষকদের অভিমত। কয়েকদিন আগেও ইসরায়েলি কর্তৃপক্ষ লেবাননের ভেতরে সামরিক অভিযান সম্প্রসারণ করে লিটানি নদী পর্যন্ত অগ্রসর হওয়ার পরিকল্পনার কথা বলছিল। তবে হঠাৎ করে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা সেই কৌশলে ভাটা ফেলে দিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইসরায়েলকে বিমান হামলা বন্ধ করার বার্তা দেওয়া হয়।  তবে এখন পর্যন্ত ওয়াশিংটনের পক্ষ থেকে ইসরায়েলকে দখলকৃত এলাকা থেকে সরে যাওয়ার জন্য সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। এতে করে ইসরায়েল সরকার নিজেদের অবস্থান ব্যাখ্যা করার কিছুটা সুযোগ পাচ্ছে। এদিকে, ইসরায়েল সরকার সম্প্রতি লেবানন সরকারকে চাপ দিয়ে হিজবুল্লাহ-কে নিরস্ত্র করা, এমনকি সংসদ ও সরকার থেকে সরিয়ে দেওয়ার মতো কঠোর অবস্থানের কথা বলেছিল। যদিও সংগঠনটি নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব অর্জন করেছে। লেবাননের শিয়া অধ্যুষিত বিভিন্ন গ্রামে ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের অভিযোগ উঠেছে। অনেক এলাকায় ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বাসিন্দাদের ফিরে এসে পুনর্গঠনের সুযোগ দেওয়া হচ্ছে না। বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ মূলত ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে সম্পর্কিত। ডানপন্থী সমর্থকদের সন্তুষ্ট করতে সরকার কঠোর অবস্থান দেখাতে চাইছে, যাতে এমন বার্তা দেওয়া যায় যে তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি রক্ষা করছে । সামগ্রিকভাবে, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা ইসরায়েলের বর্তমান কৌশলকে প্রশ্নের মুখে ফেলেছে এবং সরকারকে নতুন করে রাজনৈতিক ও সামরিক হিসাব-নিকাশ করতে বাধ্য করছে। সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow