ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন লুলা 

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা এ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাপের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ব্রাজিল সরকার-সংশ্লিষ্ট সূত্র। লুলা আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন। বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে এখনো এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এই সফরের তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলের দৈনিক ও গ্লোবো।  এর আগে চলতি বছরের শুরুতে দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়। তখন লুলার ওয়াশিংটন সফরের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। ধারণা করা হয়েছিল যে মার্চ মাসেই এই বৈঠক হতে পারে, তবে শেষ পর্যন্ত তা হয়নি।  বিশ্লেষকদের মতে, এই বৈঠক দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও আঞ্চলিক রাজনৈতিক বিষয়গুলোতে নতুন আলোচনার সুযোগ তৈরি করতে পারে। এর আগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করেছিলেন লুইস ইনাসিও লুলা। তিনি বলেছেন, আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একজন প্রেসিডেন্টকে বিশ্বকে হুমকি দেওয়া বা যুদ্ধ ঘোষণা করতে শু

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন লুলা 

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা এ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাপের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ব্রাজিল সরকার-সংশ্লিষ্ট সূত্র।

লুলা আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন। বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে এখনো এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এই সফরের তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলের দৈনিক ও গ্লোবো। 

এর আগে চলতি বছরের শুরুতে দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়। তখন লুলার ওয়াশিংটন সফরের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল। ধারণা করা হয়েছিল যে মার্চ মাসেই এই বৈঠক হতে পারে, তবে শেষ পর্যন্ত তা হয়নি। 

বিশ্লেষকদের মতে, এই বৈঠক দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও আঞ্চলিক রাজনৈতিক বিষয়গুলোতে নতুন আলোচনার সুযোগ তৈরি করতে পারে।

এর আগে গত এপ্রিলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিরস্কার করেছিলেন লুইস ইনাসিও লুলা। তিনি বলেছেন, আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একজন প্রেসিডেন্টকে বিশ্বকে হুমকি দেওয়া বা যুদ্ধ ঘোষণা করতে শুনি। এগুলো থামানো উচিত, এভাবে চলতে পারে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow