ট্রাম্প কেন খারগ দ্বীপ দখল করতে চান?

যুক্তরাষ্ট্র খারগ দ্বীপে নজর দিয়েছে কারণ এটি ইরানের সবচেয়ে বড় তেল টার্মিনাল, যা ইরানের অর্থনীতির লাইফ লাইন।দ্বীপটি দখল করলে শুধু ইরানের তেল রফতানি বন্ধ হবে না বরং এখান থেকে ইরানের মূল ভূখণ্ডে হামলা চালানোর সুযোগও পাওয়া যাবে। বিবিসির সিকিউরিটি ব্রিফের নিরাপত্তা বিশ্লেষক মিকি কে বলেন, দ্বীপটি দখল করলে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর এর প্রধান একটি আয়ের উৎস বিচ্ছিন্ন হয়ে যাবে, যা তাদের যুদ্ধ চালানোর ক্ষমতাকেও প্রভাবিত করবে। স্কুল অব ওয়ার পডকাস্টের উপস্থাপক এবং সিবিএস- এর জাতীয় নিরাপত্তা বিশ্লেষক অ্যারন ম্যাকলিন বলেন, দ্বীপটি দখলের জন্য যে কোনো মার্কিন অভিযান তুলনামূলকভাবে ছোট হবে, কিন্তু এটি হবে চ্যালেঞ্জিং। এদিকে ইরানের হামলায় কুয়েতে একজন ভারতীয় কর্মী মারা গেছেন এবং সেখানকার বিদ্যুৎ ও পানি সরবরাহে ক্ষতি হয়েছে। একটি বিদ্যুৎ ও পানি পরিশোধনাগারে ইরান হামলা করেছিল। কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় প্রতিষ্ঠানটিতে গুরুত্বপূর্ণ ক্ষতি হয়েছে এবং জরুরি সেবাগুলো চালু রাখার জন্য কারিগরি দল কাজ করছে। টিটিএন

ট্রাম্প কেন খারগ দ্বীপ দখল করতে চান?

যুক্তরাষ্ট্র খারগ দ্বীপে নজর দিয়েছে কারণ এটি ইরানের সবচেয়ে বড় তেল টার্মিনাল, যা ইরানের অর্থনীতির লাইফ লাইন।দ্বীপটি দখল করলে শুধু ইরানের তেল রফতানি বন্ধ হবে না বরং এখান থেকে ইরানের মূল ভূখণ্ডে হামলা চালানোর সুযোগও পাওয়া যাবে।

বিবিসির সিকিউরিটি ব্রিফের নিরাপত্তা বিশ্লেষক মিকি কে বলেন, দ্বীপটি দখল করলে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর এর প্রধান একটি আয়ের উৎস বিচ্ছিন্ন হয়ে যাবে, যা তাদের যুদ্ধ চালানোর ক্ষমতাকেও প্রভাবিত করবে।

স্কুল অব ওয়ার পডকাস্টের উপস্থাপক এবং সিবিএস- এর জাতীয় নিরাপত্তা বিশ্লেষক অ্যারন ম্যাকলিন বলেন, দ্বীপটি দখলের জন্য যে কোনো মার্কিন অভিযান তুলনামূলকভাবে ছোট হবে, কিন্তু এটি হবে চ্যালেঞ্জিং।

এদিকে ইরানের হামলায় কুয়েতে একজন ভারতীয় কর্মী মারা গেছেন এবং সেখানকার বিদ্যুৎ ও পানি সরবরাহে ক্ষতি হয়েছে। একটি বিদ্যুৎ ও পানি পরিশোধনাগারে ইরান হামলা করেছিল।

কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় প্রতিষ্ঠানটিতে গুরুত্বপূর্ণ ক্ষতি হয়েছে এবং জরুরি সেবাগুলো চালু রাখার জন্য কারিগরি দল কাজ করছে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow