ট্রাম্প-পুতিনের পর চীন সফরে গেলেন শাহবাজ শরিফ

ইরানের যুদ্ধকে ঘিরে উত্তেজনার মধ্যেই শনিবার (২৩ মে) চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। তার এই সফর চার দিনের সরকারি সফর। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো নিশ্চিত করেনি যে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে কি না। তবে পাকিস্তান ও চীন—দুই দেশই এই সংকট সমাধানে মধ্যস্থতার চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে আলোচনা এখন আবার হামলা শুরু হওয়া এবং সমঝোতায় পৌঁছানোর মাঝামাঝি অবস্থায় রয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়, যা পরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার ঝেজিয়াং প্রদেশের হাংজু শহরে পৌঁছেছেন শেহবাজ শরিফ। তিনি চার দিনের সরকারি সফরে চীন এসেছেন। তবে সফরের বিস্তারিত বিষয়ে তারা কিছু জানায়নি। এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছিলেন, সফরে উভয় দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। গুও আরও বলেন, মধ্যপ্রাচ্যে দ্র

ট্রাম্প-পুতিনের পর চীন সফরে গেলেন শাহবাজ শরিফ

ইরানের যুদ্ধকে ঘিরে উত্তেজনার মধ্যেই শনিবার (২৩ মে) চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। তার এই সফর চার দিনের সরকারি সফর।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো নিশ্চিত করেনি যে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে কি না। তবে পাকিস্তান ও চীন—দুই দেশই এই সংকট সমাধানে মধ্যস্থতার চেষ্টা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে আলোচনা এখন আবার হামলা শুরু হওয়া এবং সমঝোতায় পৌঁছানোর মাঝামাঝি অবস্থায় রয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হয়, যা পরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার ঝেজিয়াং প্রদেশের হাংজু শহরে পৌঁছেছেন শেহবাজ শরিফ। তিনি চার দিনের সরকারি সফরে চীন এসেছেন। তবে সফরের বিস্তারিত বিষয়ে তারা কিছু জানায়নি।

এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছিলেন, সফরে উভয় দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

গুও আরও বলেন, মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের সঙ্গে কাজ করবে চীন।

তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে পাকিস্তান যে ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, চীন তাকে সমর্থন করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে। গত মাসে পাকিস্তানের আয়োজনে দুই দেশের মধ্যে সরাসরি বৈঠক হলেও তা থেকে স্থায়ী কোনো সমাধান আসেনি।

চীন তুলনামূলকভাবে নীরব ভূমিকা পালন করলেও উপসাগরীয় বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপ ও বৈঠকের মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

গত সপ্তাহে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ফক্স নিউজকে বলেন, হরমুজ প্রণালি আবার চালু করতে চীন সহায়তার প্রস্তাব দিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এই গুরুত্বপূর্ণ তেলপথ প্রায় অচল হয়ে আছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে ইসলামাবাদকে মধ্যপ্রাচ্যে মধ্যস্থতার প্রচেষ্টা আরও বাড়ানোর আহ্বান জানান।

গত দুই সপ্তাহে বেইজিং সফর করেছেন ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।

সূত্র: এএফপি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow