ট্রাম্প বেশি কথা বলেন : ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বেশি কথা বলেন’ বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এক কূটনৈতিক ফোরামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী বুধবারের মধ্যে সমঝোতা না হলে আবারও বোমা হামলা শুরু হবে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে খাতিবজাদে সাংবাদিকদের বলেন, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কথা। তিনি অনেক বেশি কথা বলেন। একই বক্তব্যের মধ্যেই তিনি পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তা আমি নিশ্চিত নই।   তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক টুইট করেন এবং অনেক কথা বলেন। তার বক্তব্যগুলো সামঞ্জস্যপূর্ণ বা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, তা মার্কিন জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত।  এসময় তিনি যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। মার্কিন নৌ অবরোধকেও স্থায়ীভাবে অকার্যকর বলে ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বলেন, দ্বিতীয় দফা আলোচনায় যেতে হলে আগে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতার কাঠামোতে পৌঁছাতে হবে।  

ট্রাম্প বেশি কথা বলেন : ইরান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বেশি কথা বলেন’ বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। শনিবার (১৮ এপ্রিল) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এক কূটনৈতিক ফোরামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী বুধবারের মধ্যে সমঝোতা না হলে আবারও বোমা হামলা শুরু হবে। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে খাতিবজাদে সাংবাদিকদের বলেন, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কথা। তিনি অনেক বেশি কথা বলেন। একই বক্তব্যের মধ্যেই তিনি পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তা আমি নিশ্চিত নই।   তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক টুইট করেন এবং অনেক কথা বলেন। তার বক্তব্যগুলো সামঞ্জস্যপূর্ণ বা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, তা মার্কিন জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত।  এসময় তিনি যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম স্থানান্তরের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। মার্কিন নৌ অবরোধকেও স্থায়ীভাবে অকার্যকর বলে ঘোষণা দেন। একই সঙ্গে তিনি বলেন, দ্বিতীয় দফা আলোচনায় যেতে হলে আগে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতার কাঠামোতে পৌঁছাতে হবে।    যুদ্ধ পরিস্থিতি পুনরায় শুরু হলে ইরান নিজেদের রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলেও সতর্ক করেন তিনি। তার ভাষায়, যুদ্ধ আবার শুরু হলে ইরান শেষ গুলি ও শেষ সৈনিক পর্যন্ত লড়াই করবে।   গত সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চলতি সপ্তাহে আবারও দুই দেশের সরাসরি আলোচনা হতে পারে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে বৈঠক আয়োজনের জটিলতার কারণে তা আপাতত হওয়ার সম্ভাবনা কম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow