ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার

খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী আহত হয়েছেন। একইসঙ্গে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।  রোববার (২৯ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সানি (২৫), আইমুল দিপু (২৩), অমিত (২৫) এবং একজন অজ্ঞাত।  পুলিশ ও স্থানীয়রা জানায়, সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেন ঢাকা থেকে খুলনায় আসছিল। বিকেল পৌনে ৫টার দিকে মশিয়ালী মাঠে ক্রিকেটের অনুশীলন শেষে ওই ৪ জন গাড়িতে উঠে বাড়িতে ফিরছিল। কিন্তু গাড়ির কাঁচ কালো হওয়ায় তারা ট্রেন আসার বিষয়টি আঁচ করতে পারেনি। তাদের বহনকারী প্রাইভেটকারকে ট্রেন ধাক্কা দেয় এবং গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে চারজনই আহত হয়। চারজনের মধ্যে দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। অপর দুজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গাড়িতে কালো গ্লাস থাকার কারণে চালক ট্রেনটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাত

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেটকার
খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী আহত হয়েছেন। একইসঙ্গে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।  রোববার (২৯ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সানি (২৫), আইমুল দিপু (২৩), অমিত (২৫) এবং একজন অজ্ঞাত।  পুলিশ ও স্থানীয়রা জানায়, সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেন ঢাকা থেকে খুলনায় আসছিল। বিকেল পৌনে ৫টার দিকে মশিয়ালী মাঠে ক্রিকেটের অনুশীলন শেষে ওই ৪ জন গাড়িতে উঠে বাড়িতে ফিরছিল। কিন্তু গাড়ির কাঁচ কালো হওয়ায় তারা ট্রেন আসার বিষয়টি আঁচ করতে পারেনি। তাদের বহনকারী প্রাইভেটকারকে ট্রেন ধাক্কা দেয় এবং গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে চারজনই আহত হয়। চারজনের মধ্যে দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। অপর দুজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গাড়িতে কালো গ্লাস থাকার কারণে চালক ট্রেনটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুজন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow