ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হাসিনা বেগমের
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ নাতনিকে দেখতে সাতক্ষীরা থেকে রাজশাহী এসেছিলেন। বুধবার (২০ মে) সকালে নগরের গৌরহাঙ্গা রেলগেটে এ ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের রজব আলীর স্ত্রী। রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গৌরহাঙ্গা রেলগেট পার হচ্ছিলেন হাসিনা বেগম। এসময় অসতর্কতাবশত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে। নাতনি অসুস্থতার খবরে ১৫ দিন আগে তিনি রাজশাহীতে আসেন। সকালে সাতক্ষীরা যাওয়ার জন্য বের হয়েছিলেন। তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মনির হোসেন মাহিন/এসআর/এএসএম
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি অসুস্থ নাতনিকে দেখতে সাতক্ষীরা থেকে রাজশাহী এসেছিলেন।
বুধবার (২০ মে) সকালে নগরের গৌরহাঙ্গা রেলগেটে এ ঘটনা ঘটে।
নিহত হাসিনা বেগম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের রজব আলীর স্ত্রী।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গৌরহাঙ্গা রেলগেট পার হচ্ছিলেন হাসিনা বেগম। এসময় অসতর্কতাবশত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে। নাতনি অসুস্থতার খবরে ১৫ দিন আগে তিনি রাজশাহীতে আসেন। সকালে সাতক্ষীরা যাওয়ার জন্য বের হয়েছিলেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মনির হোসেন মাহিন/এসআর/এএসএম
What's Your Reaction?