ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্রীর

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে লামিয়া আক্তার মীম নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গাভীশিমুল গ্রামে (ময়মনসিংহ-জারিয়া রেলপথে) এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী লামিয়া আক্তার মীম গাভীশিমুল গ্রামের সাদেকুলের মেয়ে। জানা গেছে, লামিয়া আক্তার মীম গৌরীপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সোমবার সকালে জারিয়াগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায় তার শরীর। খবর পেয়ে গৌরীপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ধরে মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কলেজছাত্রীর

ময়মনসিংহের গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে লামিয়া আক্তার মীম নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গাভীশিমুল গ্রামে (ময়মনসিংহ-জারিয়া রেলপথে) এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী লামিয়া আক্তার মীম গাভীশিমুল গ্রামের সাদেকুলের মেয়ে।

জানা গেছে, লামিয়া আক্তার মীম গৌরীপুর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সোমবার সকালে জারিয়াগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায় তার শরীর। খবর পেয়ে গৌরীপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল কালাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ধরে মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow