ট্রেন কেড়ে নিল যমজ ভাইয়ের প্রাণ
ফরিদপুরে লোকাল ট্রেনে কাটা পড়ে তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪) নামে যমজ দুই ভাই মারা গেছেন। বুধবার (০১ এপ্রিল) দুপুর ২টার দিকে জেলার মধুখালী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভূষনা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই ভাই ওই এলাকার ব্যবসায়ী আকাশ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। শিশুদের বয়স চার থেকে সারে চার বছরের মধ্যে হবে। তাদের নিজের বাড়ি রেললাইন থেকে ৪শ-৫শ মিটার দূরে হলেও শিশু দুটি রেললাইনের পাশে তাদের চাচা বাড়িতে বেড়াতে এসেছিল। এ বিষয়ে রেল পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
ফরিদপুরে লোকাল ট্রেনে কাটা পড়ে তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪) নামে যমজ দুই ভাই মারা গেছেন। বুধবার (০১ এপ্রিল) দুপুর ২টার দিকে জেলার মধুখালী উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভূষনা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই ভাই ওই এলাকার ব্যবসায়ী আকাশ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। শিশুদের বয়স চার থেকে সারে চার বছরের মধ্যে হবে। তাদের নিজের বাড়ি রেললাইন থেকে ৪শ-৫শ মিটার দূরে হলেও শিশু দুটি রেললাইনের পাশে তাদের চাচা বাড়িতে বেড়াতে এসেছিল। এ বিষয়ে রেল পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
What's Your Reaction?