ট্রেন লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর স্বাভাবিক রেল যোগাযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গ ও ঢাকা রুটের রেল যোগাযোগ প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এর আগে বুধবার (২০ মে) রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। সাফদারপুর স্টেশনের মাস্টার রিপন আলী জানান, দুর্ঘটনার পর খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারী দলের চেষ্টায় লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়া হলে সকাল ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রেন লাইনচ্যুত: ৫ ঘণ্টা পর স্বাভাবিক রেল যোগাযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গ ও ঢাকা রুটের রেল যোগাযোগ প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে বুধবার (২০ মে) রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়।

সাফদারপুর স্টেশনের মাস্টার রিপন আলী জানান, দুর্ঘটনার পর খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

পরে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারী দলের চেষ্টায় লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়া হলে সকাল ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow