'ট্র্যাপ' নির্মাতা তাজরুল ইসলাম তাজের লক্ষ্য আন্তর্জাতিক নির্মাণ
ব্রিটেনের মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন ব্রিটিশ এশিয়ান ফিল্ম ডিরেক্টর তাজরুল ইসলাম তাজ। মিডিয়ায় কাজের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও সুনাম অর্জন করেছেন তিনি। এবার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মিডিয়া ও চলচ্চিত্র শিল্পের মধ্যে সৃজনশীল সেতুবন্ধন গড়ে তুলতে চান এই নির্মাতা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের শিল্পী শারমিন শিলাকে নিয়ে তাজরুল ইসলাম তাজ নির্মাণ করেছেন শর্ট ফিল্ম ‘ট্র্যাপ’। এরই মধ্যে বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এতে দেশীয় শিল্পীদের নিয়ে আন্তর্জাতিক মানের কাজের সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। তাজরুল ইসলাম তাজ জানান, বাংলাদেশি শিল্পীদের প্রতিভা ও সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ব্যাপারে তিনি আগ্রহী। ভবিষ্যতে বাংলাদেশে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি দেশীয় শিল্পীদের সঙ্গে আরও নতুন প্রকল্পে কাজ করার পরিকল্পনা রয়েছে তার। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দুই দেশের চলচ্চিত্র ও মিডিয়া শিল্পের মধ্যে নিয়মিত সহযোগিতার সুযোগ তৈরি হলে উভয় দেশের শিল্পীরা উপকৃত হবেন বলে মনে করেন তাজ। তার উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ
ব্রিটেনের মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন ব্রিটিশ এশিয়ান ফিল্ম ডিরেক্টর তাজরুল ইসলাম তাজ। মিডিয়ায় কাজের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও সুনাম অর্জন করেছেন তিনি। এবার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মিডিয়া ও চলচ্চিত্র শিল্পের মধ্যে সৃজনশীল সেতুবন্ধন গড়ে তুলতে চান এই নির্মাতা।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশের শিল্পী শারমিন শিলাকে নিয়ে তাজরুল ইসলাম তাজ নির্মাণ করেছেন শর্ট ফিল্ম ‘ট্র্যাপ’। এরই মধ্যে বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এতে দেশীয় শিল্পীদের নিয়ে আন্তর্জাতিক মানের কাজের সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।
তাজরুল ইসলাম তাজ জানান, বাংলাদেশি শিল্পীদের প্রতিভা ও সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ব্যাপারে তিনি আগ্রহী। ভবিষ্যতে বাংলাদেশে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি দেশীয় শিল্পীদের সঙ্গে আরও নতুন প্রকল্পে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের দুই দেশের চলচ্চিত্র ও মিডিয়া শিল্পের মধ্যে নিয়মিত সহযোগিতার সুযোগ তৈরি হলে উভয় দেশের শিল্পীরা উপকৃত হবেন বলে মনে করেন তাজ। তার উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের সৃজনশীল শিল্প আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে পরিচিতি পাবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
মিডিয়ায় কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশি শিল্পীদের নিয়ে নতুন গল্প ও আন্তর্জাতিক মানের নির্মাণে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে তাজরুল ইসলাম তাজের। 'ট্র্যাপ'-এর মাধ্যমে সেই যাত্রার প্রাথমিক পর্ব শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?