ঠাকুরগাঁওয়ে তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত ও জনদুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা সম্পর্কে জানা যায়। ঘোষণায় বলা হয়, জেলার সব মোটরসাইকেল চালককে নির্ধারিত কাগজপত্র প্রদর্শন করে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পুলিশ স্টেশন বা পৌরসভা থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। ফুয়েল কার্ড পেতে মূল জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলর রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল নম্বর প্রয়োজন হবে। এছাড়া যারা অন্য জেলার বাসিন্দা হয়েও চাকরি বা অন্যান্য কারণে ঠাকুরগাঁওয়ে অবস্থান করেন, তাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড নিতে বলা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ০৪ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্টদের অবশ্যই ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল থেকে ঠাকুরগাঁও জেলার কোনো পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহ করা হবে না। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ফু

ঠাকুরগাঁওয়ে তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত ও জনদুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা সম্পর্কে জানা যায়।

ঘোষণায় বলা হয়, জেলার সব মোটরসাইকেল চালককে নির্ধারিত কাগজপত্র প্রদর্শন করে নিজ নিজ স্থায়ী ঠিকানার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পুলিশ স্টেশন বা পৌরসভা থেকে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। ফুয়েল কার্ড পেতে মূল জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলর রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল নম্বর প্রয়োজন হবে।

এছাড়া যারা অন্য জেলার বাসিন্দা হয়েও চাকরি বা অন্যান্য কারণে ঠাকুরগাঁওয়ে অবস্থান করেন, তাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ০৪ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্টদের অবশ্যই ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল থেকে ঠাকুরগাঁও জেলার কোনো পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ফুয়েল কার্ড দিয়ে প্রাপ্ত জ্বালানি তেল কোনোভাবেই হস্তান্তর বা বিক্রয়যোগ্য নয়। নিয়ম ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow