ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যাকান্ড ঘটনায় ছেলেকে পুলিশে দিলেন বাবা

ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির একটি সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী আব্দুর রহমান (৫৫) হত্যাকান্ডের ঘটনায় জুয়েল রানা (২৫) নামে এক যুবককে পুলিশে ধরিয়ে দেন তার বাবা আব্দুল খালেক। মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ আব্দুল খালেকের দেয়া তথ্যমতে সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারে অভিযান চালিয়ে জুয়েল রানাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুর রহমান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবল এলাকায় টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে গ্রেফতার হওয়া জুয়েল রানা শহরের সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারের আব্দুল খালেকের ছেলে। স্থানীয়রা জানান, নিরাপত্তাকর্মী আব্দুর রহমানকে হত্যার পর জুয়েল রানা বিষয়টি তার মাকে জানান। পরে জুয়েলের বাবা আব্দুল খালেক বিষয়টি পুলিশকে অবহিত করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে থানা পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে জ

ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যাকান্ড ঘটনায় ছেলেকে পুলিশে দিলেন বাবা

ঠাকুরগাঁওয়ে টাটা কোম্পানির একটি সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী আব্দুর রহমান (৫৫) হত্যাকান্ডের ঘটনায় জুয়েল রানা (২৫) নামে এক যুবককে পুলিশে ধরিয়ে দেন তার বাবা আব্দুল খালেক।

মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ আব্দুল খালেকের দেয়া তথ্যমতে সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারে অভিযান চালিয়ে জুয়েল রানাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুর রহমান ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চব্বিশ টিউবল এলাকায় টাটা কোম্পানির সার্ভিসিং সেন্টারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে গ্রেফতার হওয়া জুয়েল রানা শহরের সেনুয়া ব্রিজ এলাকার বউ বাজারের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, নিরাপত্তাকর্মী আব্দুর রহমানকে হত্যার পর জুয়েল রানা বিষয়টি তার মাকে জানান। পরে জুয়েলের বাবা আব্দুল খালেক বিষয়টি পুলিশকে অবহিত করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে থানা পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে অভিযান চালিয়ে জুয়েল রানাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হত্যাকান্ডে ব্যবহৃত বাইসাইকেল, মোবাইল ফোন ও হত্যাকান্ডে ব্যবহৃত লাঠি উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে।

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে সার্ভিসিং সেন্টারের ভেতরে আব্দুর রহমানকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow