ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের টাকা সম্পর্কে যা জানা গেল

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লক্ষাধিক টাকা জব্দের ঘটনায় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিপুল অঙ্কের এই অর্থের উৎস ও গন্তব্য নিয়ে পুলিশ এবং পরিবারের পক্ষ থেকে মিলছে পরস্পরবিরোধী বক্তব্য। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন বেলাল উদ্দিন প্রধান। তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা জব্দ করে এবং তাদের হেফাজতে নেয়। বেলাল উদ্দিনের স্ত্রী সাহেরা বানু দাবি করেছেন, জব্দ করা অর্থ সম্পূর্ণ তাদের পারিবারিক ব্যাবসার। তিনি জানান, ১৯৯৫ সাল থেকে তিনি ‘সোনামনি ড্রেস হাউস অ্যান্ড বুটিক্স সেন্টার’ পরিচালনা করছেন। তার ভাষ্য, আমার প্রতিষ্ঠানে প্রায় ২০০ নারী কর্মী কাজ করেন, যারা মূলত গ্রামে বসে বেড কভার, কুশন কভার ও বুটিকসের কাজ করেন। সামনে ঈদ উপলক্ষে তাদের পাওনা পরিশোধের জন্য টাকা সংগ্রহ করছিলাম। অনেকে অগ্রিম দিয়েছেন, কেউ বকেয়া পরিশোধ করেছেন। আমার স

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের টাকা সম্পর্কে যা জানা গেল

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লক্ষাধিক টাকা জব্দের ঘটনায় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিপুল অঙ্কের এই অর্থের উৎস ও গন্তব্য নিয়ে পুলিশ এবং পরিবারের পক্ষ থেকে মিলছে পরস্পরবিরোধী বক্তব্য।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন বেলাল উদ্দিন প্রধান। তার সঙ্গে ছিলেন জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা জব্দ করে এবং তাদের হেফাজতে নেয়।

বেলাল উদ্দিনের স্ত্রী সাহেরা বানু দাবি করেছেন, জব্দ করা অর্থ সম্পূর্ণ তাদের পারিবারিক ব্যাবসার। তিনি জানান, ১৯৯৫ সাল থেকে তিনি ‘সোনামনি ড্রেস হাউস অ্যান্ড বুটিক্স সেন্টার’ পরিচালনা করছেন।

তার ভাষ্য, আমার প্রতিষ্ঠানে প্রায় ২০০ নারী কর্মী কাজ করেন, যারা মূলত গ্রামে বসে বেড কভার, কুশন কভার ও বুটিকসের কাজ করেন। সামনে ঈদ উপলক্ষে তাদের পাওনা পরিশোধের জন্য টাকা সংগ্রহ করছিলাম। অনেকে অগ্রিম দিয়েছেন, কেউ বকেয়া পরিশোধ করেছেন। আমার স্বামী সেই টাকাই ঢাকা থেকে সংগ্রহ করে ফিরছিলেন।

আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তার রাজনৈতিক পরিচয় আছে বলেই বিষয়টিকে বড় করে দেখা হচ্ছে। রাজনৈতিকভাবে হেনস্তা করতেই এই ঘটনা সাজানো হয়েছে।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বেলাল ভাই ব্যক্তিগত ব্যাবসায়িক কাজে ঢাকায় গিয়েছিলেন। তিনি দীর্ঘদিনের ব্যবসায়ী, তার কাপড়ের ফ্যাক্টরি আছে এবং বিভিন্ন স্কুলে ইউনিফর্ম সরবরাহ করেন। ব্যবসায়ী মানুষের কাছে টাকা থাকাটা অস্বাভাবিক নয়।

তিনি দাবি করেন, জামায়াতের নাম জড়িয়ে একটি কুচক্রী মহল সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

বেলাল উদ্দিন প্রধান ব্যাবসার পাশাপাশি স্থানীয় সালান্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসান তোহা বলেন, ব্যক্তিগতভাবে তিনি সচ্ছল মানুষ। শহরের হাজিপাড়ায় তাদের ৩-৪ তলা বাড়ি রয়েছে, পরিবারের অনেকে বিদেশে থাকেন। তিনি নিয়মিত ক্লাস নেন। তবে তার ব্যাবসার বিস্তারিত বিষয়ে আমি অবগত নই।

নীলফামারী জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উদ্ধার করা অর্থের উৎস এবং কী উদ্দেশ্যে এটি বহন করা হচ্ছিল- এসব বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, নির্বাচনী আবহে এত বড় অঙ্কের নগদ অর্থ বহনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow