ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে যুবক আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে যাওয়া এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ৫০ বিজিবির মিডিয়া সেল। আটক যুবকের নাম সোহাগ ইসলাম (২০)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট এলাকার ফতেপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, কিছুদিন আগে কাজের সন্ধানে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান সোহাগ ইসলাম। তবে সেখানে স্থায়ীভাবে কাজ না পেয়ে তিনি পুনরায় দেশে ফেরার চেষ্টা করেন। এসময় ভারতের অভ্যন্তরীণ সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক তানজির আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তানভীর হাসান তানু/এসআর/জেআইএম

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে যুবক আটক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে যাওয়া এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ৫০ বিজিবির মিডিয়া সেল।

আটক যুবকের নাম সোহাগ ইসলাম (২০)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট এলাকার ফতেপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, কিছুদিন আগে কাজের সন্ধানে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যান সোহাগ ইসলাম। তবে সেখানে স্থায়ীভাবে কাজ না পেয়ে তিনি পুনরায় দেশে ফেরার চেষ্টা করেন। এসময় ভারতের অভ্যন্তরীণ সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা তাকে আটক করেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক তানজির আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

তানভীর হাসান তানু/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow