ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি প্রার্থী ডা. আব্দুস সালামের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে অনানুষ্ঠানিক ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। হরিপুর, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ১৬টি ইউনিয়ন রয়েছে। পোস্টাল ভোটসহ ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪৯ জন। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী ডা. আব্দুস সালাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। জাতীর পার্টির নুরুন নাহার বেগম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৭৬ ভোট। গণঅধিকার পরিষদের ফারুক হোসেন ট্রাক প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৪৩ ভোট। আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির নাহিদ রানা ঈগল মার্কায় পেয়েছেন ৪৫১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেজাউল করিম হাতপাখা মার্কায় পেয়েছেন ৪৩৭ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি প্রার্থী ডা. আব্দুস সালামের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে অনানুষ্ঠানিক ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা।

হরিপুর, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ১৬টি ইউনিয়ন রয়েছে। পোস্টাল ভোটসহ ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪৯ জন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী ডা. আব্দুস সালাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। জাতীর পার্টির নুরুন নাহার বেগম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৭৬ ভোট। গণঅধিকার পরিষদের ফারুক হোসেন ট্রাক প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৪৩ ভোট। আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির নাহিদ রানা ঈগল মার্কায় পেয়েছেন ৪৫১ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেজাউল করিম হাতপাখা মার্কায় পেয়েছেন ৪৩৭ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী সাহাব উদ্দীন আহাম্মেদ কাস্তে মার্কায় পেয়েছেন ৩৮০ ভোট।

এ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৭১১টি। বাতিল ভোট হয়েছে ৫ হাজার ৬৭৭টি। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৪৮ হাজার ৩৮৮টি, যা মোট ভোটারের ৭৩.০৪ শতাংশ।

একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৩৯টি এবং না ভোট পড়েছে ৬৮ হাজার ১৮২টি।

উল্লেখ্য, এ আসনে মোট ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, এটি বেসরকারি ফলাফল; নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow