ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে রাজীব নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজীব (৩৯) ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের ফুলবারের ছেলে। সিংগাইর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের সূত্রে জানা গেছে, রোববার রাতে জিয়ানগর গ্রামের মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে ৪/৫ জনের এক দল ডাকাত হানা দেয়। ডাকাতরা হাকিম আলীর টিনশেড ঘরের জানালার গ্রিল কেটে ডাকাত রাজীব প্রবেশ করে। তিনি ঘরের ভেতর থেকে টাকা ও স্বর্ণলংকার নিয়ে বাইরে তার সহযোগীদের দেয়। এ সময় বাড়ির গৃহকর্তা হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাধা দিলে ডাকাত রাজীবের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে হাকিম আলী আহত হন। তার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে ও ডাকাত রাজীবকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হাকিম আলীকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাকিম আলীর বড় ভাই হুকুম আলী বলেন, ডাকাতরা তার ভাইয়ের বাড়ি থেকে ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণ নিয়ে গে
মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে রাজীব নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বান্দাইল (জিয়ানগর) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজীব (৩৯) ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের ফুলবারের ছেলে। সিংগাইর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, রোববার রাতে জিয়ানগর গ্রামের মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে ৪/৫ জনের এক দল ডাকাত হানা দেয়। ডাকাতরা হাকিম আলীর টিনশেড ঘরের জানালার গ্রিল কেটে ডাকাত রাজীব প্রবেশ করে। তিনি ঘরের ভেতর থেকে টাকা ও স্বর্ণলংকার নিয়ে বাইরে তার সহযোগীদের দেয়। এ সময় বাড়ির গৃহকর্তা হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাধা দিলে ডাকাত রাজীবের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে হাকিম আলী আহত হন।
তার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে ও ডাকাত রাজীবকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হাকিম আলীকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হাকিম আলীর বড় ভাই হুকুম আলী বলেন, ডাকাতরা তার ভাইয়ের বাড়ি থেকে ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণ নিয়ে গেছে। এ ঘটনায় একজন ডাকাতকে গ্রামবাসী ধরে গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে।
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।
What's Your Reaction?