ডাব চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বগুড়ার শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে সজিব প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে শেরপুর পৌরশহরের উলিপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সজিব প্রামাণিক উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোররাতে প্রতিবেশী আশরাফুল ইসলামের বাড়ির একটি ডাব গাছে ওঠেন সজিব। ডাব পাড়ার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গাছের গোড়ায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহতের পালক মা মাসুদা জানান, বুধবার রাতে সজিব নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ছিলেন। ভোরের দিকে তার মৃত্যুর খবর পান তারা। নিহতের ভাই সোহেল রানা বলেন, রাত তিনটা পর্যন্ত সে বাড়িতেই ছিল। সকালে শুনি ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি তার মরদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে আছে। এলাকাবাসী জানান, সজিব পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শেরপুর থানার ওসি ইব্রাহীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থে
বগুড়ার শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে সজিব প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে শেরপুর পৌরশহরের উলিপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সজিব প্রামাণিক উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোররাতে প্রতিবেশী আশরাফুল ইসলামের বাড়ির একটি ডাব গাছে ওঠেন সজিব। ডাব পাড়ার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গাছের গোড়ায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহতের পালক মা মাসুদা জানান, বুধবার রাতে সজিব নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ছিলেন। ভোরের দিকে তার মৃত্যুর খবর পান তারা।
নিহতের ভাই সোহেল রানা বলেন, রাত তিনটা পর্যন্ত সে বাড়িতেই ছিল। সকালে শুনি ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি তার মরদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে আছে।
এলাকাবাসী জানান, সজিব পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।
শেরপুর থানার ওসি ইব্রাহীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যান। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?