ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে আরও এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। সোমবার (৮ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৫ ঘণ্টার প্রচেষ্টায় দুটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। এ নিয়ে গত দুদিনে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডিআইজির রুম থেকে দুই জোড়া (চারটি) কালনাগিনী সাপ উদ্ধার হয়েছে। সাপ উদ্ধারকারী এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ্ হাসান মুসা বলেন, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে খবর পাই, বরিশাল নগরীর কাশিপুর এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ে তিনটি সাপ দেখা গেছে। খবর পেয়ে বিকেল ৪টার দিকে সেখানে সাপ উদ্ধার অভিযান শুরু করি। তিনি আরও বলেন, সাপ উদ্ধার করার জন্য প্রথমে ডিআইজির রুমের একপাশের ডেকোরেশন ভাঙতে হয়েছে। সেখানে সাপ না পেয়ে পরে দেয়াল ভাঙতে হয়। পরে দেয়ালের ফাঁকা জায়গা থেকে একজোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান সমাপ্ত করে উদ্ধার সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। আসাদুল্লাহ মুসা বলেন, সোমবার সকালে পুনরায় একই স্থানে আরও সাপ দেখতে পান ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্যরা। পরে দুপুর ১২

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার
বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে আরও এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। সোমবার (৮ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৫ ঘণ্টার প্রচেষ্টায় দুটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। এ নিয়ে গত দুদিনে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ডিআইজির রুম থেকে দুই জোড়া (চারটি) কালনাগিনী সাপ উদ্ধার হয়েছে। সাপ উদ্ধারকারী এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ্ হাসান মুসা বলেন, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে খবর পাই, বরিশাল নগরীর কাশিপুর এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ে তিনটি সাপ দেখা গেছে। খবর পেয়ে বিকেল ৪টার দিকে সেখানে সাপ উদ্ধার অভিযান শুরু করি। তিনি আরও বলেন, সাপ উদ্ধার করার জন্য প্রথমে ডিআইজির রুমের একপাশের ডেকোরেশন ভাঙতে হয়েছে। সেখানে সাপ না পেয়ে পরে দেয়াল ভাঙতে হয়। পরে দেয়ালের ফাঁকা জায়গা থেকে একজোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান সমাপ্ত করে উদ্ধার সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। আসাদুল্লাহ মুসা বলেন, সোমবার সকালে পুনরায় একই স্থানে আরও সাপ দেখতে পান ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্যরা। পরে দুপুর ১২টা থেকে পুনরায় সাপ উদ্ধারে অভিযান পরিচালনা করি। একইভাবে বিকেল ৫টা পর্যন্ত আরও এক জোড়াসহ দুই দিনে মোট দুই জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। তিনি বলেন, ডিআইজি কার্যালয় পুরোপুরি সাপমুক্ত হয়েছে বলে মনে হচ্ছে না। কেননা এখানে যারা কর্মরত তারা নাকি আরও সাপ দেখেছেন। সেগুলো উদ্ধারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। এজন্য ডিআইজির রুমের দেয়ালের কিছু অংশ এবং বোর্ড দিয়ে সাজানো ডেকোরেশনগুলো ভেঙে ফেলতে হয়েছে। সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বলেন, এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা দুই দিনে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে। এর মধ্যে প্রথম দিন উদ্ধার হওয়া দুটি সাপ বনে অবমুক্ত করা হয়েছে। দ্বিতীয় দিন উদ্ধার হওয়া সাপ দুটি বন বিভাগের হেফাজতে রয়েছে। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কার্যালয়ের চারপাশে ঝোপঝাড়ে ভরা। হতে পারে সেখান থেকেই সাপগুলো কার্যালয়ে প্রবেশ করেছিল। আরও সাপ আছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow