ডিএমপির তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেফতার ৬২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মোট ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার (২০ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৬২ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তেজগাঁও থানা নয়জন, শেরেবাংলা নগর থানা নয়জন, মোহাম্মদপুর থানা ১৫ জন, আদাবর থানা সাতজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১০ জন ও হাতিরঝিল থানা ১২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। কেআর/একিউএফ/এমআইএইচএস
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মোট ৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (২০ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৬২ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তেজগাঁও থানা নয়জন, শেরেবাংলা নগর থানা নয়জন, মোহাম্মদপুর থানা ১৫ জন, আদাবর থানা সাতজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ১০ জন ও হাতিরঝিল থানা ১২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/একিউএফ/এমআইএইচএস
What's Your Reaction?