ডিএসইর পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ মাহমুদ
স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির ফাউন্ডিং পার্টনার স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ স্বতন্ত্র পরিচালক হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ১১০৯তম পর্ষদ সভায় যোগদান করেন৷ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তিনি যোগদান করেন। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ৯ ফেব্রুয়ারি ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে তার নিয়োগ অনুমোদন দেন৷ স্নেহাশীষ বড়ুয়া বাংলাদেশের একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যিনি আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট ফাইন্যান্স, অডিট ও অ্যাসিওরেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, বাজেট প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও করপোরেট গভর্ন্যান্সে বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতার অধিকারী। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)–এর ফেলো সদস্য (FCA) এবং হিসাবরক্ষণ প্রতিষ্ঠান স্নেহাশিষ মাহমুদ অ্যান্ড কোং (এসএমএসি)–এর প্রতিষ্ঠাতা পার্টনার। পেশাগত জীবনে তিনি বিভিন্ন স্বনামধন্য করপোরেট, আর্থিক ও পেশাদার প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্ব পালন করেছেন। তিনি সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং (ইউএইচওয়াই ইন্টারন্যাশনাল)–এ পার্ট
স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির ফাউন্ডিং পার্টনার স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ স্বতন্ত্র পরিচালক হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির ১১০৯তম পর্ষদ সভায় যোগদান করেন৷ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তিনি যোগদান করেন।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ৯ ফেব্রুয়ারি ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে তার নিয়োগ অনুমোদন দেন৷
স্নেহাশীষ বড়ুয়া বাংলাদেশের একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যিনি আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট ফাইন্যান্স, অডিট ও অ্যাসিওরেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, বাজেট প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও করপোরেট গভর্ন্যান্সে বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতার অধিকারী। তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)–এর ফেলো সদস্য (FCA) এবং হিসাবরক্ষণ প্রতিষ্ঠান স্নেহাশিষ মাহমুদ অ্যান্ড কোং (এসএমএসি)–এর প্রতিষ্ঠাতা পার্টনার।
পেশাগত জীবনে তিনি বিভিন্ন স্বনামধন্য করপোরেট, আর্থিক ও পেশাদার প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্ব পালন করেছেন। তিনি সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং (ইউএইচওয়াই ইন্টারন্যাশনাল)–এ পার্টনার এবং রহমান রহমান হক (কেপিএমজি ইন্টারন্যাশনাল)–এ সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনসহ গ্রামীণফোন লিমিটেড ও রবি এক্সিয়াটা লিমিটেডে ইন্টারনাল অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করার মাধ্যমে IFRS, US GAAP, করপোরেট গভর্ন্যান্স, ট্রান্সফার প্রাইসিং এবং টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিশেষায়িত অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ২০২২ সালে গঠিত ITA 2023 এর একজন রিভিউ কমিটির সদস্য ও ২০২৫ সালে গঠিত জাতীয় করকাঠামো টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করেছেন৷
পেশাদার সেবার পাশাপাশি তিনি জাতীয় পর্যায়ে পেশাদার শিক্ষা ও নীতিপ্রণয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি আইসিএবি–এর ফ্যাকাল্টি সদস্য ও ট্যাক্স ও ল কমিটির সদস্য, আইসিএইডব্লিউ অনুমোদিত টিউটর এবং বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে পেশাদার শিক্ষা ও নীতিপ্রণয়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। তিনি আইসিএবি থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (২০০৫) ও ফেলোশিপ (২০১০) এবং আইসিএইডব্লিউ থেকে অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (২০১৩) উপাধি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ক্যাপলান, থাইল্যান্ড ও ওমানের কেপিএমজি, সেভরন এবং আইবিএফডিয়ের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তিনি বৈশ্বিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও দুই দশকেরও বেশি সময় ধরে অর্থনীতি, হিসাবনিরীক্ষণ ও করপোরেট নেতৃত্বে একজন সুপরিচিত ও সম্মানিত পেশাজীবী। তার দীর্ঘ ও বহুমাত্রিক পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে তিনি আর্থিক ব্যবস্থাপনা, করপোরেট ফাইন্যান্স, অডিট এবং করপোরেট গভর্ন্যান্সে একটি সুদৃঢ় ও স্থায়ী অবস্থান তৈরি করেছেন। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা, আইএফআরএস এবং নিয়ন্ত্রক কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান ও পেশাগত সততার কারণে তিনি একজন দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য পেশাদার হিসেবে পরিচিত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বাস করে একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে স্নেহাশীষ বড়ুয়ার দক্ষতা, অভিজ্ঞতা ও নীতিনিষ্ঠ নেতৃত্ব ডিএসইর কার্যক্রমের পাশাপাশি দেশের পুঁজিবাজারে আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সুশাসন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
What's Your Reaction?