ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় শনিবার (৪ জুলাই) ‘ক্লিনিং ডে’ পালন করা হবে। এ উপলক্ষ্যে নাগরিকদের নিজ নিজ বাসভবন, ভবনের ছাদ এবং বাসার চারপাশ পরিষ্কার করার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে সরকারি-বেসরকারি দপ্তর, কোয়ার্টার, স্কুল-কলেজ-মাদ্রাসা, মার্কেটসমূহ, রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটসমূহে স্ব-স্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ডিএসসিসির এক গণবিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম প্রতি মাসের প্রথম শনিবারকে ক্লিনিং ডে হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণা অনুযায়ী, আগামীকাল 'ক্লিনিং ডে' পালন করা হবে।’

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় শনিবার (৪ জুলাই) ‘ক্লিনিং ডে’ পালন করা হবে। এ উপলক্ষ্যে নাগরিকদের নিজ নিজ বাসভবন, ভবনের ছাদ এবং বাসার চারপাশ পরিষ্কার করার অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে সরকারি-বেসরকারি দপ্তর, কোয়ার্টার, স্কুল-কলেজ-মাদ্রাসা, মার্কেটসমূহ, রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটসমূহে স্ব-স্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ডিএসসিসির এক গণবিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করার লক্ষ্যে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম প্রতি মাসের প্রথম শনিবারকে ক্লিনিং ডে হিসেবে ঘোষণা করেছেন। এই ঘোষণা অনুযায়ী, আগামীকাল 'ক্লিনিং ডে' পালন করা হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow