ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের তৃতীয় দফায় রিমান্ডে
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরের তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। বিএনপি কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বুধবার (৮ এপ্রিল) এ মামলায় ৩ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে শুনানিতে রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, তিনি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ও সুবিধাভোগী ছিলেন। তাকে এ মামলায় তদন্ত স্বার্থে আরও তথ্য বের করার জন্য চার দিনের রিমান্ডের প্রার্থনা করছি। আফজাল নাসেরের পক্ষে আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে একটা পুরস্কার পাওয়া ছাড়া আর কোনো সুবিধা নেয়নি আফজাল নাসের। শুধু নাম ছাড়া এ মামলায় তার বিরুদ্ধে কিছু নেই। ইতোমধ্যে তিন দিন রিমান্ড হয়েছে। যদি আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন হয় তাহলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। উভয় প
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক আফজাল নাছেরের তৃতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। বিএনপি কর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বুধবার (৮ এপ্রিল) এ মামলায় ৩ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক তোফাজ্জল হোসেন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে শুনানিতে রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, তিনি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ও সুবিধাভোগী ছিলেন। তাকে এ মামলায় তদন্ত স্বার্থে আরও তথ্য বের করার জন্য চার দিনের রিমান্ডের প্রার্থনা করছি।
আফজাল নাসেরের পক্ষে আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে একটা পুরস্কার পাওয়া ছাড়া আর কোনো সুবিধা নেয়নি আফজাল নাসের। শুধু নাম ছাড়া এ মামলায় তার বিরুদ্ধে কিছু নেই। ইতোমধ্যে তিন দিন রিমান্ড হয়েছে। যদি আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন হয় তাহলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আসামির চার দিনের রিমান্ডের এ আদেশ দেন।
গত রোববার থেকে তিনি একই মামলায় রিমান্ডে ছিলেন। গত ২৯ মার্চ গভীর রাতে ঢাকার মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এ নিয়ে তৃতীয় দফায় তার রিমান্ড চাইল পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
What's Your Reaction?