ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকে দিতেই হবে: মাহমুদউল্লাহ রিয়াদ

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল শুরু হয়েছে আজ শনিবার। প্রথম দিনেই প্রাইম ব্যাংকের হয়ে দলবদল সেরেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর আবারও এই ক্লাবে খেলার সুযোগ পেয়ে সন্তুষ্ট তিনি। একই সঙ্গে চলতি মৌসুমে লিগ মাঠে গড়ানো নিয়েও স্বস্তির কথা জানিয়েছেন এই সিনিয়র ক্রিকেটার। শনিবার দলবদলে এসে মাহমুদউল্লাহ বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’ গত কয়েক মাসে লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তার কারণে ক্রিকেটারদের মধ্যে যে দুশ্চিন্তা ছিল, সেটিও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের প্রশংসা করেন মাহমুদউল্লাহ। তার ভাষায়, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’ এসকেডি/আইএন

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকে দিতেই হবে: মাহমুদউল্লাহ রিয়াদ

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল শুরু হয়েছে আজ শনিবার। প্রথম দিনেই প্রাইম ব্যাংকের হয়ে দলবদল সেরেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘদিন পর আবারও এই ক্লাবে খেলার সুযোগ পেয়ে সন্তুষ্ট তিনি। একই সঙ্গে চলতি মৌসুমে লিগ মাঠে গড়ানো নিয়েও স্বস্তির কথা জানিয়েছেন এই সিনিয়র ক্রিকেটার।

শনিবার দলবদলে এসে মাহমুদউল্লাহ বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’

গত কয়েক মাসে লিগ আয়োজন নিয়ে অনিশ্চয়তার কারণে ক্রিকেটারদের মধ্যে যে দুশ্চিন্তা ছিল, সেটিও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের প্রশংসা করেন মাহমুদউল্লাহ। তার ভাষায়, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow